February 11, 2026, 6:33 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

অভিবাসী শিশুদের আশ্রয় শিবির পরিদর্শন করবেন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প

অভিবাসী শিশুদের আশ্রয় শিবির পরিদর্শন করবেন ফার্স্টলেডি মেলেনিয়া ট্রাম্প

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

ফাষ্ট লেডি মেলেনিয়াম ট্রাম্প চলতি সপ্তাহে আশ্রয় শিবিরে আশ্রয়গ্রহণকারী অনথিভুক্ত অভিবাসী শিশুদের সাথে পুনরায় দেখা করবেন। অভিবাসন নীতির বিষয়ে আইন প্রণেতাদের সম্পৃক্ত হবার পর এটাই হবে মেলেনিয়ার দ্বিতীয় সাক্ষাৎ। খবর এএফপি’র। প্রেসিডেন্ট ট্রাম্প ইতোপূর্বে অভিবাসী শিশুদেরকে পরিবার থেকে আলাদা করার সিদ্বান্ত পরিবর্তন করেছেন। আগে শিশুদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে একটি নির্দিষ্ট আশ্রয় শিবিরে রাখা হতো এবং শিশুদেরকে শীতের পোশাক সরবরাহ করা হতো। শিশুরা সব সময় পরিবারের কাছে যাবার জন্য কান্না-কাটি করতো।

তবে পরিবার থেকে বিচ্ছিন্ন প্রায় ২ হাজার ৩শ’ শিশুকে প্রশাসন কিভাবে পুনরায় পরিবারের সাথে একত্রিকরণ করবে সেটি এখন দেখার বিষয়। মেলেনিয়া গত বৃহস্পতিবার আকস্মিকভাবে যুক্তরাষ্ট্র-মেক্সিক্যান সীমান্তে থেকে আটক শিশুদের দেখতে আশ্রয় শিবিরে যান। সেখানে তিনি তার পছন্দের পোশাক শিশুদের মাঝে বিতরণ করেন। কত দ্রুত সময়ে শিশুদেরকে তাদের পরিবারের কাছে পুনরায় পৌঁছাতে পারবেন সে জন্য তিনি দাতা সংস্থার কাছে সহযোগিতা চেয়েছেন। ফাস্ট লেডির মুখপাত্র স্টেফিন গ্রিসাম বলেন, চলতি সপ্তাহে মেলেনিয়া ২য় বার আশ্রয় শিবির সফর করবেন, তবে কবে যাবেন তা সঠিকভাবে বলা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর