March 15, 2026, 5:06 am

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ডিআর কঙ্গো, মালি ও ইয়েমেন গ্রুপ জাতিসংঘের কালোতালিকাভুক্ত হলো

ডিআর কঙ্গো, মালি ও ইয়েমেন গ্রুপ জাতিসংঘের কালোতালিকাভুক্ত হলো

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

যুদ্ধকালীন সময়ে শিশু অধিকার লংঘনের দায়ে জাতিসংঘ চলতি বছরে ডিআর কঙ্গো, মালি ও ইয়েমেন গ্রুপকে কালো তালিকাভুক্ত করেছে। চলতি সপ্তাহে জাতিসংঘ এই ঘোষণা দেয়। খবর এএফপি’র। শিশু অধিকার ক্রমাগতভাবে লংঘন হওয়াতে জাতিসংঘের মহাসচিব এন্থনিও গুতেরেজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। মহাসচিব বলেন, ‘চলতি বছরের প্রথম দিকে ইয়েমেনে শিশু হত্যাকান্ড বেশি সংঘটিত হয়েছে। সশস্ত্র বাহিনী ও বিভিন্ন বিদ্রোহী গ্রুপ কর্তৃক শিশুদের নিয়োগ ও ব্যবহার করা হচ্ছে।’ তিনি বলেন, ‘২০১৭ সালে ৬ হাজার শিশু সরকারী সংস্থার হাতে এবং ১৫ হাজার শিশু বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপের হাতে নির্যাতনের শিকার হয় ইয়েমেনে। ২০১৬ সালের চেয়ে যা ছিলো বেশি সংখ্যক।’

জাতিসংঘ বলেছে, কঙ্গোতে বানা মুরা মিলিশিয়ার হাতে শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, অপহরণের ঘটনা ঘটেছে। অপরদিকে, কামুনিয়া নাসাপু মিলিশিয়া গ্রুপের হাতে নিয়োগ, বিভিন্ন ক্ষেত্রে শিশু অপব্যবহার, বিদ্যালয়, হাসপাতালে হামলা ও অপহরণের ঘটনা ঘটে। মালি সরকারী মিলিশিয়া গ্রুপ শিশুদের নিয়োগ ও অপব্যবহার করেছে। এর বাইরেও বিভিন্ন দেশ শিশু অধিকার লংঘন করেছে। সে সব দেশের মধ্যে রয়েছে মায়ানমার। মায়ানমার দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করে।

Share Button

     এ জাতীয় আরো খবর