April 16, 2026, 2:03 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ম্যাচের উত্তেজনা সহ্য করতে না পেরে মৃত্যু!

ম্যাচের উত্তেজনা সহ্য করতে না পেরে মৃত্যু!

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মতো জায়গায় সবাই আশায় থাকে দলের ভালো পারফরম্যান্সের। সেখানে ৯০ মিনিটের গোলে হেরে যাওয়া! যেকোনো সমর্থকের জন্যই তো এটা মেনে নেওয়া কঠিন। মিসরের এক ফুটবল কোচ এতটাই আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি।

২৫ জুন বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচ খেলেছে মিসর। এমন নয় যে ম্যাচটি মিসরের জন্য বাঁচা-মরার ছিল। বিশ্বকাপ থেকে বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। সৌদি আরবেরও তাই। দুই দলের পরশুর ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার। কিন্তু বেচারা আবদেল রাহিম মোহামেদের দলের প্রতি ভালোবাসা ছিল অগাধ। শেষ মিনিটের গোলে মিসরের হেরে যাওয়াটা সইতে পারেননি এই টেলিভিশন ধারাভাষ্যকার ও ফুটবল বিশ্লেষক।

শেষ বাঁশি বাজার পর একটি টেলিভিশনে তাঁর ম্যাচটি বিশ্লেষণ করার কথা ছিল। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে সৌদি আরব এগিয়ে যাওয়ার পর হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন আবদেল রাহিম। টেলিভিশন সেটে আসার বদলে তাঁকে যেতে হয়েছে হাসপাতালে। সেখানে ৩০ মিনিট ধরে চিকিৎসকেরা আবদেল রাহিমকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেন। কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে পৃথিবী থেকে বিদায় নিলেন সাবেক এই ফুটবল কোচ।

Share Button

     এ জাতীয় আরো খবর