April 16, 2026, 8:07 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজছাত্র নিহত

আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় কলেজছাত্র নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

সাভারের আশুলিয়ায় সন্ত্রাসী হামলায় কল্যাণ সরকার হৃদয় (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  নিহত হৃদয় ডিয়াবাড়ি মহল্লার পাথালিয়া ইউনিয়নের রতন কুমার সরকারের ছেলে। তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষের (সম্মান) ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলো। বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন সন্দীপ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হলে হৃদয়কে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সুপার ক্লিনিক, পরবর্তীতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত কলেজছাত্রের বাবা রতন সরকার জানান, ওই রাতে সন্দীপ বাজারে বাজার করতে গেলে জনৈক কুদ্দুস, রনি, নজরুল ও তার সহযোগীরা হৃদয় ও তার বন্ধু মামুনকে আটক করে বেধড়ক পিটুনি দেয়। একপর্যায়ে তারা তাদের দু’জনের কাছ থেকে বন্ড সই (সাদা কাগজে স্বাক্ষর) নিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় হৃদয়কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সোমবার লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। এ ঘটনায় নিহতের মা রীতা রানী বিশ্বাস বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল সালাম  জানান, আশুলিয়া থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অভিযুক্তে গ্রেফতারে চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর