April 16, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মাদারীপুর র‌্যাব ক্যাম্প কর্তৃক ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুর প্রতিনিধিঃ

mostbet

র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬ জুন ২০১৮ তারিখ মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরবাচামাড়া সাকিনস্থ এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে আনুমানিক ০২.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদারীপুর জেলার শিবচর থানাধীন চরবাচামাড়া সাকিনস্থ জনৈক মোঃ রাজা মিয়া এর বাড়ীর দক্ষিণপাশে একজন ব্যক্তি মাদক দ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এর নেতৃত্বে আনুমানিক ০৩.২০ ঘটিকার সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক একজনকে ব্যক্তিকে আটক করেন। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম মোঃ সোহেল মোল্লা(২২), পিতাঃ মোঃ এনামুল মোল্লা, সাং- কাছিকাটা, থানাঃ শিবচর, জেলাঃ মাদারীপুর বলে জানায়। পরবর্তীতে ধৃত আসামীর স্বীকারোক্তি মোতাবেক স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আসামী মোঃ সোহেল মোল্লা এর দেহ তল্লাশী করে পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে ০১টি স্বচ্ছ রংয়ের পলিব্যাগের মধ্যে রক্ষিত গাঢ় গোলাপী রংয়ের ৩৫(পয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী আরও স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে ইয়াবা ট্যাবলেট এর চালান সংগ্রহ করে মাদারীপুর জেলার শিবচর থানাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে আসছে। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর