খায়রুল ইসলাম গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ীতে র্যাবের মাদক বিরোধী অভিযানে ২৪ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১ থেকে রাত ৮ টা পর্যন্ত অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটককৃত মাদকসেবীদের প্রত্যেককে কারাদন্ড প্রদান করা হয়েছে। র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ২৪ জন মাদকসেবীকে আটক করে। এসময় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটকের পর তাদের মহিশালবাড়ী গরুর হাটে ভ্রাম্যমান আদালত বসান উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মাজিস্ট্রেট শিমুল আকতার। কারাদন্ডের পর তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল