April 19, 2026, 5:30 pm

সংবাদ শিরোনাম

বকশীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষনের চেষ্টা আটক ১ জন

জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

জামালপুরের বকশীগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষনের চেষ্টার অভিযোগ উঠেছে ৭০ বছর বয়সি এক বৃদ্ধের বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধকে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাঁও গ্রামে। স্থানীয় ও ভিকটিমের পরিবার সূত্রে জানা গেছে, বীরগাঁও গ্রামের হতদরিদ্র এক দিনমজুরের শিশু কন্যা ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী (৬) মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্র্যাকের শিশু শিক্ষা কেন্দ্র থেকে বাড়ি ফিরছিলেন। একই গ্রামের মোশারফ হোসেন মুছা (৭০) ওই শিশুকে বিস্কুট খাওয়ানোর কথা বলে নিজ ঘরে নিয়ে যান এবং তাকে ধর্ষনের চেষ্টা করেন। এ সময় ওই শিশুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শিশুকে উদ্ধার করেন। এ ঘটনা জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। বকশীগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যা ৭ টার দিকে অভিযুক্ত মোশারফ হোসেন মুছা কে আটক করে।এ বিষয়ে বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো: তাওহিদুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমানিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর