January 14, 2026, 1:05 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

সরিষাবাড়ী হাসপাতালে পানি সংকটে চরম দুর্ভোগ

জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাপক পানি সংকট দেখা দিয়েছে। এতে অপরিস্কার দুর্গন্ধে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে চিকিৎসাধীন রোগিদের। হাসপাতালের এই অব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ দায়ী বলে অভিযোগ উঠেছে।
হাসপাতাল সূত্রে জানাযায়, সরিষাবাড়ী ৫০ শয্যা হাসপাতালে পানি সরবরাহের পাওয়ার পাম্প প্রায় ১ মাস ধরে বিকল হয়ে পড়েছে। এ পানি সরবরাহ দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় হাসপাতাল অপরিস্কার অপরিচ্ছন্নতার কারণে দুর্গন্ধে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যাচ্ছে। এতে কর্তৃপক্ষের উদাসিনতায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের দুর্ভোগ চরমে উঠেছে।
নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালে কর্মরত এক দায়ীত্বশীল ব্যক্তি জানান, হাসপাতালের কর্মকর্তা ডা, কাজী এনামুল হক হাসপাতালে নিয়মিত আসেননা। তিনি টাঙ্গাইল সদরে বাড়িতে অবস্থান করেন এবং একটি প্রাইভেট ক্লিনিকে নিয়মিত বসেন। সরিষাবাড়ী হাসপাতালে সপ্তাহে ১ দিন আসলেও ১ ঘন্টার বেশী অবস্থান করেননা তিনি। হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন জন্য জনবল ও অর্থ বরাদ্দ রয়েছে। ওই কর্মকর্তা হাসপাতালের সবাইকে কুক্ষিগত করায় বরাদ্দ অর্থের কোন হদিস নেই বলে সূত্রটি জানিয়েছে। নার্স সুপারভাইজার হামিদা খাতুন বলেন, হাসপাতালে পানি সরবরাহের পাওয়া পাম্প বিকল হওয়ায় দীর্ঘদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে হাসপাতালে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। কর্মকর্তা ডা. কাজী এনামুল হক বলেন, পাওয়ার পাম্প মেরামতের জন্য আবাসিক মেডিকেল অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে। আবাসিক মেডিকেল অফিসার ডা. মমতাজ উদ্দিন জানান, পাওয়ার পাম্প মেরামতের অর্থ রয়েছে কর্মকর্তা ডা. কাজী এনামুল হকের কাছে। এ অর্থ ছাড় না দেয়ায় পাম্প মেরামত করা হচ্ছেনা।

mostbet

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর