April 17, 2026, 12:28 pm

সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গে মৃত্যু দুইশ’ ছাড়াল অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার

চাটমোহরে ৪ ঔষুধের দোকানে ভ্রাম্যমান আদালতের জরিমানা

পাবনা প্রতিনিধিঃ

mostbet

পাবনার চাটমোহরে চিকিৎসককে দেয়া স্যাম্পল দোকানে সংরক্ষণ এবং লাইসেন্স নবায়ন না করার অপরাধে চার ওষুধের দোকান মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার অসীম কুমার পাবনা জেলা ওষুধ তত্ত্বাবধায়ক কে এম মুহসীনিন মাহবুব ও চাটমোহর থানা পুলিশকে সঙ্গে নিয়ে হাসপাতাল গেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, চিকিৎসককে দেয়া স্যাম্পল দোকানে সংরক্ষণের অপরাধে হাসপাতাল গেট এলাকার ফাতেমা ফার্মেসী, মতিন ফার্মেসী, রীনা ফার্মেসীকে ৩ হাজার করে মোট ৯ হাজার টাকা এবং লাইসেন্স নবায়ন না থাকায় এবং চিকিৎসকের স্যাম্পেল সংরক্ষণের অপরাধে হাজী ফার্মেসীকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর