রাশেদুল ইসলাম পাবনা প্রতিনিধিঃ
পাবনায় এক ভুয়া পরিক্ষার্থীর তিন বছরের কারাদন্ডসহ কয়েকটি মামলার বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে আদালত।
মঙ্গলবার (২২জুন) দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিচারক মো. রুস্তম আলী এক রায়ে ভুয়া পরিক্ষার্থীকে এই দন্ডাদেশ দেন।
দন্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন, পাবনা জেলার সাঁথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের শ্রী সনাতন সূত্রধরের ছেলে সুবাস কুমার সূত্রধর(২৫)।
রায়ের সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ৪ মার্চ বেড়া আলিম মাদ্রাসা কেদ্রে দাখিল পরিক্ষায় দন্ডপ্রাপ্ত সুবাস সূত্রধর ২০৪ নং কক্ষে জৈনক নজরুল ইসলামের নামে প্রক্সি পরিক্ষা দেন। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সন্দেহাতিতভাবে প্রমাণীত হওয়ায় বিজ্ঞ বিচারক ভুয়া পরিক্ষার্থী সুবাস সূত্রধরকে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ ছাড়া একই বিচারক গত বৃহস্পতিবার বিস্ফোরক, অস্ত্র ও গুলির মামলায় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আদাবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো: আফজাল হোসেনকে ১২ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেছেন। গত ১১ জুন ৩০২/ ৩৪ ধারায় সুজানগর উপজেলার খয়রান গ্রামের আসহাক আলী খানের ছেলে মো. আহাদ আলী খানকে ৯ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা এবং অন্য আরেকটি মামলায় ৩১ মে আমিনপুর থানার কালিকাপুর গ্রামের গোপাল শেখের ছেলে আশকার আলীকে যাবজ্জীবন সশ্রম কারদান্ডের আদেশ প্রদান করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৭জুন ২০১৮/ইকবাল