April 19, 2026, 4:51 pm

সংবাদ শিরোনাম

ভোলা কুন্জের হাট বাজারে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন’ এর উদ্যোগে মাদক বিরোধী মানববন্ধন

মোঃ মনজু খান বোরহানউদ্দিন ( ভোলা) প্রতিনিধিঃ

mostbet

মাদককে না বলুন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলার বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন’র উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে  তিনটায় উপজেলার কুন্জের হাট বাজারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিতেতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া।প্রধান অতিথির বক্তব্য নির্বাহী কর্মকর্তা বলেন, আমি বোরহানউদ্দিনের উপজেলা আসার পর বাল্যবিয়ে বন্ধ করেছি এবং মাদকের বিরুদ্ধে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা পেলে মাদক নির্মূল করতে পারব। ২৪, ২৫, ২৬ বোরহানউদ্দিন উপজেলার বিভিন্ন বাজারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় মাদকবিরোধী মানববন্ধন এরপরে যারা সচেতন হবে না তাদের বিরুদ্ধে প্রভার কোর্ট পরিচালনা করে সাজার ব্যবস্থা করা হবে। যুব সমাজকে মাদকের থেকে ফিরে আনার জন্য আমরা সর্বস্ত দিয়ে চেষ্টা চালিয়ে যাবো। আমাদের সাথে আপনারা সাধারণ জনগন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করলে আমরা অত্র উপজেলাকে মাদক মুক্ত করতে সক্ষম হবো। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার জানান, জনপ্রতিনিধিরা যদি আমাদেরকে সহযোগিতা করে এমনকি মোবাইল ফোনে যেকোন সময় জানালে আমরা যথাযথ ব্যবস্থা নেব মাননীয় প্রধানমন্ত্রীর মাদকের কালো থাবা থেকে যুব সমাজকে হেফাজত করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমাদুল্লাহ মিয়া, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির উল্লাহ সহ শিক্ষক-শিক্ষার্থী সাধারণ জনগন উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর