জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুর সদর উপজেলার বারুয়ামারী গ্রামে ছোলেমা আহমদ নি¤œ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (ই,আই,এন,এন নং১০৯৮৬২) । প্রধান শিক্ষক সহ, সহকারী শিক্ষক ( শরীর চর্চা), অফিস সহকারী এই তিন টি
পদে বেসরকারী শিক্ষক নিয়োগ বিধি অপেক্ষা করে ২০১৭ খ্রিঃ ম্যানেজিং কমিটি বিহিন ও এন,টি,আর, সি,এ,এর অনুমতি ছাড়াই এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম নিজেকে প্রধান শিক্ষক হিসাবে দাবী করে একাই টাকার বিনিময়ে শিক্ষক বদল করেন । এছাড়া আরোও ০৩ জন অতিরিক্ত শিক্ষক নিয়োগ দিয়েছেন ।এ বিষয়ে মহামান্য উচ্চ আদালতে গত ৭ জুন ২০১৮ ইং তারিখে রিট পিটিশন ফাইল করা হয়। অপর দিকে প্রতারিত শিক্ষকরা ও অবৈধ ভাবে নিয়োগ প্রাপ্তদের মাঝে বড় ধরনের মারামারি হবার আশক্ষা দেখা দেওয়া প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জামালপুর-৫ আসনে সংসদ সদস্য ও সাবেক ভূমি মন্ত্রি এবং সভাপতি, ভূমি বিষয়ক স্থায়ী কমিটি,জনাব আলহাজ রেজাউল করিম হীরা মহোদয়ের নিকট শিক্ষক নিয়োগের অনিয়ম নিরশনের জন্য প্রমানাদি সহ লিখিত আবেদন করেন । এবং বিভিন্ন শিক্ষা দপ্তরের অনুলিপি প্রদান করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল