March 14, 2026, 11:22 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কামারখন্দে বিদ্যুতের খুটিতে বাসের ধাক্কা, হেলপার নিহত

মেহেদী হাসান বেলকুচি-কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লেগে হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। বাসটি রাস্তার উপর উল্টে গিয়ে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী রয়েল ডাচ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভদ্রঘাট বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বিদ্যুতের খুটির সাথে ধাক্কা লাগে। এতে ওই বাসের হেলপার ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও ১০ জন।

আহতদের মধ্যে বাসযাত্রী ছাড়াও পথচারীও রয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) মাসুদ পারভেজ জানান, দুর্ঘটনার কারণে রাস্তা বন্ধ রয়েছে। পুলিশ কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তা ক্লিয়ার করা হবে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৬জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর