April 16, 2026, 7:13 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

শাকিবের দুই ছবির মহরত আজ

শাকিবের দুই ছবির মহরত আজ

mostbet

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ঈদের আমেজ কাটিয়ে উঠেই নতুন ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। আগামীকাল এই অভিনেতার একসঙ্গে দুটি ছবির মহরত হতে যাচ্ছে। একটি ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’, অন্যটি ‘একটি প্রেম দরকার মাননীয় সরকার’। এটি পরিচালনা করবেন সেলিম খান। যদিও ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং বেশ আগেই শুরু হয়ে গেছে।

আগামীকাল ২৬ জুন সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নতুন ছবি দুটির মহরত হবে। ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া থেকে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার ও একটি ছবির পরিচালক সেলিম খান বলেন, ‘ক্যাপ্টেন খান ছবিটি আগামি ঈদুল আজহায় মুক্তি দেওয়া হবে কি না, এ ঘোষণা মহরত অনুষ্ঠানে পেতে পারেন। এখন সে বিষয়টি নিয়েই ভাবা হচ্ছে।’

মহরতের বিষয়ে কথা হয় ছবি দুটির নায়ক শাকিব খানের সঙ্গে। গতকাল এই অভিনেতা কলকাতায় ভারতীয় বাংলা ছবি মাস্ক-এর ডাবিং করছিলেন। সেখান থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘ডাবিং শেষ করে ২৬ জুন ঢাকায় ফিরব। ওই দিনই ছবির মহরতে অংশ নেওয়ার ইচ্ছা।’

এদিকে কলকাতা থেকে শাকিব খান আরও জানান, ক্যাপ্টেন খান ও একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবি দুটির গানের শুটিং করতে ১ জুলাই তাঁর থাইল্যান্ডে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, দুটি ছবিতেই শাকিব খানের নায়িকা বুবলী।

Share Button

     এ জাতীয় আরো খবর