March 14, 2026, 11:33 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কৃষক ও পশুপালকদের সংঘাতে নাইজেরিয়ায় নিহত ৮৬

কৃষক ও পশুপালকদের সংঘাতে নাইজেরিয়ায় নিহত ৮৬

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

নাইজেরিয়ার মধ্যাঞ্চলে কৃষক ও পশুপালকদের মধ্যে গোষ্ঠীগত সংঘর্ষে অন্তত ৮৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, গত বৃহস্পতিবার স্থানীয় বেরোম গোষ্ঠীর কৃষকরা পশুপালক ফুলানি গোষ্ঠীর ওপর হামলা চালিয়ে পাঁচজনকে হত্যা করে। এর বদলা নিতে শনিবার পাল্টা হামলা হলে আরও বহু মানুষের মৃত্যু হয়।

প্লাটো রাজ্যের পুলিশ কমিশনার উনদি আদি জানান, সহিংসতার পর গ্রামে গ্রামে তল্লাশি চালিয়ে ৮৬ জন নিহত ও ছয়জন আহত হওয়ার তথ্য পেয়েছেন তারা।

এই সংঘাতের মধ্যে অন্তত ৫০টি বাড়ি, ১৫টি মোটরসাইকেল ও দুটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্লাটো রাজ্যের তিন জায়গায় কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রতিদিন সন্ধ্যা ৬ থেকে ভোর ৬টা পর্যন্ত রিয়ম, বারিকিন লাদি ও জস সাউথ এলাকায় এই কারফিউ বলবৎ থাকবে।

বিবিসি লিখেছে, নাইজেরিয়ার ওই অঞ্চলে জমি নিয়ে কৃষক ও পশুপালকদের মধ্যে দ্বন্দ্ব বহুদিনের। তবে সাম্প্রতিক সময়ে এই সহিংসতা সাম্প্রদায়িক সংঘাতের রূপ পেয়েছে। দুই পক্ষের সংঘর্ষে কেবল ২০১৭ সালেই সহ¯্রাধিক মানুষের প্রাণ গেছে।

আধা যাযাবর পশুপালক গোষ্ঠী ফুলানিরা মূলত মুসলমান। অন্যদিকে নাইজেরিয়ার মধ্যাঞ্চলে বসতি গড়া বেরোম কৃষকরা মূলত খৃস্টান ধর্মাবলম্বী।

ভূমির অধিকার ও পশু চরানো নিয়ে এ দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব কেন সাম্প্রতিক সময়ে ধর্মীয় সহিংসতার দিকে মোড় নিচ্ছে তা স্পষ্ট নয়।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সহিংসতা বৃদ্ধির জন্য লিবিয়া থেকে অবৈধ অস্ত্র আসার বিষয়টিকে দায়ী করে আসছেন। আবার অনেকে বলছেন, আইন-শৃঙ্খলা বাহিনী জঙ্গিদের সামলাতে ব্যস্ত থাকায় গোষ্ঠী সংঘাত থামাতে ব্যর্থ হচ্ছে।

রাজ্যের গভর্নর সিমন লালং বলেছেন, ওই এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে তারা কাজ করছেন। সংঘাতের পেছনে কারা উসকানি দিচ্ছে, তাদেরও খুঁজে বের করার চেষ্টা চলছে।

Share Button

     এ জাতীয় আরো খবর