-
- সারাদেশে
- ভোলা লালমোহনে মরিচের গুড়া ছিটিয়ে এক ব্যাবসায়ীর উপর হামলা
- আপডেট সময় June, 25, 2018, 2:37 pm
- 542 বার পড়া হয়েছে
কামরুল ইসলাম লালমোহন (ভোলা) প্রতিনিধিঃ
লালমোহনে ব্যবসায়ীরওপর হামলা মারপিট ও মরিচের গুড়া ছিটিয়েনগদ টাকাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়েনেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার দুপুর ২ টার দিকে পৌর ২নং ওয়ার্ডে হাছন হাওলাদার সড়কেশহীদ ম্যানেজারের বাসার সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, লালমোহন বাজারের কাঠ ও চামব্যবসায়ী আঃ মন্নান হাওলাদার ব্যবসায়ীক কাজশেষে বাসায় যাওয়ার সময় শহিদ ম্যানেজারেরবাসার কাছে পৌঁছালে মিলন, শাকিল বিজয়,শহিদ ম্যানেজার, রাসেল, ফয়সালসহ আরোকয়েকজন হঠাৎ করেই আঃ মন্নানের পথরোধকরে তার ওপর হামলা করে চোখে মরিচের গুড়াছিটিয়ে সাথে থাকা নগদ টাকা পয়সাসহপ্রয়োজনীয় কাগজপত্র ছিনিয়ে নেয়। তার ডাকচিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেলালমোহন হাসপাতালে ভর্তি করায়।
এব্যাপরে অভিযুক্ত শহীদ ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর