-
- সারাদেশে
- বাঘায় মাদক ব্যাবসা রমরমা: প্রশাসন নিশ্চুপ
- আপডেট সময় June, 25, 2018, 1:10 pm
- 370 বার পড়া হয়েছে
মোঃ সালমান হোসাইন নাটোর প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানীতে ফুরফুরে মেজাজেই চলছে মাদক ব্যাবসা। সারাদেশের ন্যায় এই উপজেলাতেও বিভিন্ন জায়গায় ও বিভিন্ন স্থানে পুলিশী অভিযান চলেছে। কিন্তু এর মাঝেও উপজেলার আড়ানী গার্লস স্কুল এলাকায় যেন মাদক ব্যাবসা আরো বেড়ে গেছে, এলাকায় ফেনসিডিল ডিলার হিসেবে আছে সেলিম আহমেদ (৩৫) নামে একজন। এছাড়াও তার আরো দু’জন লোক আছে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে ক্রেতার কাছে ফেনসিডিল পৌছে দেন তারা হলো শহীদুল ইসলাম (৩২) ও মোঃ মিলন (২৮)। মাদকের বেড়া জালে যখন যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে তখন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এলাকাতেই দিব্বি ফুরফুরে মেজাজে করে যাচ্ছেন মাদক ব্যাবসা।
এবিষয়ে বাঘা থানার উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বললে তারা বলেন, উপজেলায় যেখানে মাদক ব্যাবসার কথা শুনেছি সেখানেই আমরা হানা দিয়েছি এবং ব্যাবসায়ীদের আটক করেছি, এই জায়গা ও লোকদের বিষয়ে কিছু জানা নেই, তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবো।
প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর