February 11, 2026, 7:35 pm

সংবাদ শিরোনাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে র‌্যাব-১১ এর নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন

সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ২

জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১জন মোটর সাইকেল আরোহী নিহত ও চালকসহ ২জন আহত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার বগারপাড় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানাগেছে, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পুঠিয়ার পাড় গ্রামের ইব্রাহিমের কণ্যা সুমি বেগম মোটর সাইকেলে বাবার বাড়ী থেকে শশুর বাড়ী টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার ভাদাই চর যাচ্ছিলেন। পথিমধ্যে বগারপাড় মোড় এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে কাঁঠাল গাছে ধাক্কা লাগে। মোটর সাইকেল চালক আব্দুল আলীম (২০), আরোহী সুমি বেগম (২০) ও অপর আরোহী মনিকা আক্তার গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার সুমি বেগম (২০) কে মৃত ঘোষানা করেন। আব্দুল আলীম (২০) ও অপর আরোহী মনিকা আক্তার কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত গৃহবধূ সুমি বেগমের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম খান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত গৃহবধূ সুমি বেগমের লাশ ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। কোন অভিযোগ পেলে তদন্ত করে দোষীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর