April 13, 2026, 3:39 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীতে বুলবুলকে রেখে বরিশালে বিএনপির প্রার্থী বদল

রাজশাহীতে বুলবুলকে রেখে বরিশালে বিএনপির প্রার্থী বদল

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীতে বর্তমান মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে রাখলেও বরিশালে প্রার্থী বদলে মজিবর রহমান সরোয়ারকে প্রার্থী করেছে বিএনপি। গতকাল রোববার রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী ঘোষণা করলেও একই দিন অনুষ্ঠেয় সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেনি বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সোমবার (আজ) সিলেটের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবেন তারা। সিলেটে জোট শরিক জামায়াতে ইসলামীকে ছাড় দেওয়ার গুঞ্জন থাকলেও সাংবাদিকদের প্রশ্নে তা উড়িয়ে দেন ফখরুল। সিলেটের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী এবারও মেয়র প্রার্থী হতে বিএনপির মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য। আগামী ৩০ জুলাই অনুষ্ঠেয় তিন সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের প্রার্থী ঠিক করতে গতকাল রোববার ঢাকার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি তথা মনোনয়ন বোর্ড। এরপর সাংবাদিকদের সামনে এসে বরিশাল ও রাজশাহীতে দলের মেয়র প্রার্থীদের নাম জানান বিএনপি মহাসচিব ফখরুল। এর আগে বৃহস্পতিবার বিএনপির মনোনয়ন বোর্ড তিন সিটিতে প্রার্থী হতে ইচ্ছুক বুলবুল, সরোয়ারসহ ১৭ জনের সাক্ষাৎকার নিয়েছিলেন। বরিশালে এবারও প্রার্থী হতে সাক্ষাৎকার দেন বর্তমান মেয়র আহসান হাবীব কামালও। ২০১৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগের শওকত হোসেন হিরণকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। তাকে বদলে যাকে বিএনপি প্রার্থী করেছে, সেই সরোয়ার আগে বরিশালের মেয়র ছিলেন। তিনি দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিবের দায়িত্বেও রয়েছেন। বরিশালে আওয়ামী লীগ প্রার্থী করেছে সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদেক আবদুল্লাহকে। রাজশাহীতে এবারও নৌকা প্রতীকে মেয়র হতে লড়বেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যিনি একবার মেয়র নির্বাচিত হওয়ার পর ২০১৩ সালের নির্বাচনে বুলবুলের কাছে হেরেছিলেন। সিলেটে বিএনপি এখনও প্রার্থী ঠিক না করলেও আওয়ামী লীগ গতবার হেরে যাওয়া বদরউদ্দিন আহমদ কামরানকেই প্রার্থী করেছে বিএনপি। তিনিও একবার মেয়রের দায়িত্ব পালনের পর গতবার আরিফুল হকের কাছে হেরেছিলেন। রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত। এরপর ৩০ জুলাই ভোটগ্রহণ হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর