April 16, 2026, 1:17 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী : পরিকল্পনামন্ত্রী

প্রস্তাবিত বাজেট জনকল্যাণমুখী : পরিকল্পনামন্ত্রী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে সরকার ২০১৮-১৯ অর্থবছরের জন্য সর্বোচ্চ জনকল্যাণমুখী বাজেট প্রণয়ন করেছে। এ বাজেট প্রবৃদ্ধিমুখি, দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানমুখি। গতকাল রোববার রাজধানীর লেকশোর হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত বাজেট সংলাপ ২০১৮ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী প্রতিমন্ত্রী এম এ মান্নান, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেট্রোপলিটনচেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি নিহাদ কবির, সিপিডির বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।  এবারের বাজেটে দীর্ঘ মেয়াদি ভিশন রয়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, বাজেটেরে লক্ষ্য হলো ২০২১ সালে দেশকে মধ্যম আয়, ২০৩০ সালে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন ও ২০৪০ সালে দেশকে উন্নত বিশ্বের কাতারে নিয়ে যাওয়া। সে লক্ষেই সরকার পদ্মা সেতুসহ বড় বড় প্রকল্প বাস্তবায়ন; মাতারবাড়ি, রামপাল বিদ্যুৎ প্রকল্প ও রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প; ১০০ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং তথ্য প্রযুক্তি উন্নয়নে নানামুখি কার্যক্রম বাস্তবায়ন করছে।  ব্যাংকিং খাতের অনিয়মের বিষয়ে তিনি বলেন, দোষী কাউকে ছাড় দেওয়া হচ্ছেনা। ফারর্মাস ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকের দোষী কর্মকর্তাদের অনিয়মের দায়ে জেলে ঢোকানো হয়েছে। কমিশন গঠন করে যারা ভাল তাদের সম্মানিত করা হবে। আর যারা খারাপ তাদের শাস্তির আওতায় আনা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর