March 14, 2026, 11:47 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

স্কুল বন্ধ করতে জুনিয়রকে খুন সিনিয়র শিক্ষার্থীর

স্কুল বন্ধ করতে জুনিয়রকে খুন সিনিয়র শিক্ষার্থীর

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

স্কুল বন্ধ হোক এমন চাওয়া থেকে স্কুলের ওয়াশরুমে ক্লাস নাইনের এক শিক্ষার্থীকে খুন করেছে ক্লাস টেইনের এক শিক্ষার্থী। শুক্রবার স্কুলের ওয়াশরুমে ক্লাস নাইনের ওই শিক্ষার্থীকে মৃত অবস্থায় পাওয়া যায়; তার পেটে অন্তত ১০ বার ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  রক্ত হিম করা এই ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাট রাজ্যের ভাদোদারা (সাবেক বারোদা) শহরের একটি স্কুলে, খবর এনডিটিভির।। এ ঘটনায় পুলিশ ভাদোদারা থেকে ওই স্কুলের ক্লাস টেইনের ১৭ বছর বয়সী এক ছাত্রকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, হোমওয়ার্ক জমা না দেওয়ায় গ্রেপ্তার ছাত্রকে তিরস্কার করা হয়েছিল, এর প্রতিক্রিয়ায় স্কুল বন্ধ করতে জুনিয়রকে খুন করে সে। ক্লাশ নাইনের ওই ছাত্রের লাশ পাওয়ার পর প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছিল, ওয়াশরুমে দুই শিক্ষার্থীর মারামারির প্রেক্ষিতে খুনের ঘটনাটি ঘটেছে। পরে স্কুলের সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে ১৭ বছর বয়সী ওই কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ। ফুটেজে তাকে জুনিয়র ওই শিক্ষার্থীর পাশাপাশি ওয়াশরুমে প্রবেশ করতে দেখা যায়। স্কুলের নিকটবর্তী একটি মন্দিরের কাছ থেকে পরিত্যক্ত একটি স্কুল ব্যাগও খুঁজে পায় পুলিশ। ওই ব্যাগে ধারালো অস্ত্র ও লঙ্কাগুঁড়া মেশানো পানির বোতল পাওয়া যায়।

জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আর.এস. বাগোরা জানিয়েছেন, হত্যাকা-ের পর খুনি ব্যাগটি সেখানে ফেলে যায় বলে সন্দেহ পুলিশের। গ্রেপ্তার কিশোর ওই স্কুলটির নতুন ছাত্র ছিল। মাত্র এক সপ্তাহ আগে সে স্কুলটিতে ভর্তি হয়েছিল। ভাদোদারায় সে তার মামার বাড়িতে থাকত। তার বাবা-মা গুজরাটের আনন্দ টাউনে বাস করে বলে জানিয়েছে পুলিশ। এর আগে গত বছর ভারতের রাজধানী দিল্লির নিকটবর্তী গুরগাঁওয়েও একই ধরনের একটি হত্যাকা-ের ঘটনা ঘটেছিল। সেপ্টেম্বরে ওই এলাকার একটি স্কুলের ওয়াশরুমের বাইরে গলা কাঁটা অবস্থায় এক শিশুর মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় এক সিনিয়র শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ, যে স্কুল বন্ধ করতে ও পরীক্ষা স্থগিত করতে সাত বছর বয়সী ওই শিশুটিকে গলা কেটে হত্যা করেছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর