April 13, 2026, 3:42 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

কুড়িগ্রাম-৩আসনে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন আওয়ামীলীগ ও জাপা প্রার্থী

নুরবক্ত আলী কুড়িগ্রাম,জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম-৩আসনের উপ-নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে জাতীয় পার্টি ও আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে । রোববার দুপুরে জাতীয় পার্র্টির প্রার্থী ডা: আক্কাছ আলী সরকার এবং বিকেল ৪টা ৫০ মিনিটে আওয়ামীলীগের প্রার্থী অধ্যাপক এমএ মতিন উলিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। সহকারি রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব’র মনোনয়নপত্র গ্রহণ করেন।
বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক জাতীয় পার্টি নেতাকর্মীসহ ডা: আক্কাছ আলী সরকার অফিসে আসেন। মনোনয়নপত্র জমার সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জাপা‘র সভাপতি আতিয়ার রহমান মুন্সি, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, প্রচার সম্পাদক হাতিয়া ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিএসসি, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাউয়ুম সরকারসহ কয়েক‘শ নেতাকর্মী। এসময় তিনি সাংবাদিকদের জানান, জয়লাভের বিষয়ে তিনি আশাবাদী। পিছিয়ে পড়া উলিপুর উপজেলাকে আধুনিক ও স্মার্ট গড়ে তুলতে চান।
অপর দিকে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী উলিপুর উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক এমএ মতিন বিকেলে মনোনয়নপত্র জামা দিয়ে জানান, উলিপুরের সার্বিক উন্নয়নে সকলকে সাথে নিয়ে কাজ করে যাবো। এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, সৌমেন্দ্র প্রসাদ গবা পান্ডে, পৌর আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সরকার, অধ্যক্ষ আহসান হাবীব রানাসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা জানিয়েছেন, আসন্ন উপ-নির্বাচনে বিএনপি অংশ নেবে না।
উল্লেখ্য, গত ১১ মে জাতীয় পার্টির সংসদ সদস্য এ কে এম মাইদুল ইসলামের মৃত্যুতে কুড়িগ্রাম-৩ আসনটি শূন্য হয়। গত ১০ জুন নির্বাচন কমিশন এ আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২৪ জুন। ২৬ জুন মনোনয়নপত্র বাছাই করা হবে, ৩ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ২৫ জুলাই ওই আসনের উপ-নির্বাচনে ভোট হবে। এ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৮১১ জন।
জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, কুড়িগ্রাম-৩ আসনের সীমানা পুনর্বিন্যাস করা হলেও ১০ম জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি সীমানা অনুযায়ী এই উপ-নির্বাচন হবে। পূর্ববর্তী সীমানা অনুযায়ী ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। আসনটিতে উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়ন ছাড়া বাকি অংশ চিলমারী উপজেলার রমনা, থানাহাট, চিলমারী ও রাণীগঞ্জ ইউনিয়নের অন্তর্ভুক্ত।

mostbet

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর