April 13, 2026, 3:45 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মহানগর আওয়ামী লীগের সভাপতি কামরান ও মেয়র আরিফুল হক চৌধুরীর মনোনয়নপত্র সংগ্রহ

সিলেট প্রতিনিধিঃ
সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ্রগহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান এবং বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বক্স।
, রবিবার বিকেলে আরিফের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন এসিড সন্ত্রাস নির্মুল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার।
এদিকে, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আজ। তিনি নিজেই নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর