মোকছেদুল মমিন মোয়াজ্জেম হিলি থেকেঃ
দিনাজপুরের হিলি হাকিমপুর থানা পুলিশ ৭ জন মাদক ব্যবসায়িকে আটক করেছে। এদের মধ্যে ১ জন সাজাপ্রাপ্ত আসামী রয়েছে। শনিবার রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ১০০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হলো, আক্কাস আলী, আনারুল ইসলাম, মমিনুর রহমান, গোলাম মোস্তফা, আব্দুস সালাম, কামরুজামান ও জাহিদুল ইসলাম।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা থাকায়, পরে তাদের মাদক আইনে মামলা দিয়ে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল