দিদারুল আলম সিকদার কক্সবাজার প্রতিনিধিঃ
আসন্ন কক্সবাজার পৌরসভার নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেন এবং নৌকার মাঝি হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ
আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় নৌকা প্রতীক দেয়া হয় তাকে। নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ায় অভিনন্দন জানিয়েছেন, জেলা যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল ও মো. ইসমাইল সিআইপি।
আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আবদুস সুবাহান গোলাপ মনোনয়ন কমিটির মিটিং শেষে কক্সবাজার পৌর নির্বাচনে মুজিবুর রহমানকে দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করার মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।
কক্সবাজার পৌর সভা নির্বাচনে নৌকা প্রতীক দিতে এর আগে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী, নুরুল আবছার ও রাশেদুল ইসলামের জন্য সুপারিশ করা হয়। এছাড়া কক্সবাজার পৌর আওয়ামী লীগ থেকে একক প্রার্থী হিসেবে মুজিবুর রহমানের নাম সুপারিশ করা হয়।শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের একটি সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় নেতাদের কাছে ধর্ণা দেন । নৌকা প্রতীক ভাগিয়ে আনতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যান তারা । অবশেষে ২২ জুন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানকে নৌকা প্রতীকের মনোনয়ন চুড়ান্ত করেন দলীয় মনোনয়ন বোর্ড ।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল