April 13, 2026, 8:37 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

মৌলভীবাজারে যুবকের মূত্যু

মশাহিদ আহমদ মৌলভীবাজার  প্রতিনিধিঃ

mostbet

মৌলভীবাজার সদর উপজেলার ফতেহপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে অপু চন্দ্র দেব ওরফে কৃঞ্চ (২০) নামের এক যুবকের রহস্যজনক মূত্যু হয়েছে। সংবাদ পেয়ে মডেল থানার পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহতের বড় ভাই সুমন দেব ও মা মঙ্গলা রাণী দেব জানান- আজ ২৩ জুন সকাল ১১টার দিকে অপুকে বাড়ীতে একা রেখে শহরের ডাক্তার দেখাতে আসছিলেন। দুপুর আড়াইটার দিকে শহর থেকে মা মঙ্গলা বাড়িতে ফিরে ঘরের তীরে অপুর ঝুলন্ত লাশ দেখতে পান। তিনি আরো বলেন, চাচাতো ভাই অসিমের পরিবারের সাথে দীর্ঘ দিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের সমস্যা চলছে। এর জের ধরে চাচাতো ভাই অসিমগংরা মিলে অপুকে হত্যা করে লাশ তীরের সাথে ঝুলিয়ে রেখেছে। তবে অসিমের পরিবার বিষয়টি অস্বীকার করে বলেন- তাদের সাথে আমাদের পারিবারিক বিরুদ চলছে। কিন্তু এ ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আজ সকালে মা- ছেলের ঝগড়া হয়েছে। ভাল করে খোঁজখবর নিলে এ মূত্যুও রহস্য বেরিয়ে আসবে। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান- লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর