April 16, 2026, 2:20 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

স্বামী-স্ত্রী সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের সীমান্তবর্তী কানাইঘাটের পূর্ব দিঘীরপাড় ইউনিয়নের রামপুর এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের বহনকৃত সিএনজিচালিত অটোরিক্সা এবং তিনশত বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩                                    ছবিঃ প্রাইভেট ডিটেকটিভ

mostbet

গ্রেফতারকৃতরা হচ্ছে- পূর্ব দিঘীরপাড় ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে শাহাব উদ্দিন (৩৫) ও তার স্ত্রী নাজিয়া বেগম (৩০) এবং একই গ্রামের শরিফ উদ্দিনের ছেলে অটোরিক্সা চালক বোরহান উদ্দিন (২৫)।তাদেরকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কানাইঘাট থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি আবদুল আহাদের নির্দেশে নির্দেশনা পেয়ে থানার এসআই ইসমাল হোসেন, আবু কাউছার, সহকারী ডিএসবির মোঃ আবু সুফিয়ানের নেতৃত্বে একদল পুলিশ সিলেট-জকিগঞ্জ সড়কের রামপুর এলাকায় অভিযান চালিয়ে (সিলেট-থ-১১-৯৭৫৩) নাম্বারের সিএনজি গাড়ীটি আটক করে তল্লাশী চালিয়ে ৩০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও সিএনজি গাড়ীটি জব্দ করেন। এ সময় গাড়ী চালক সহ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পুলিশ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শাহাব উদ্দিন জানায়, ‘ভারতীয় ফেনসিডিলের চালান সে অটোরিক্সা যুগে জকিগঞ্জ উপজেলার উত্তরগুল গ্রাম থেকে এক মাদক বিক্রেতার কাছ থেকে নিয়ে চালানটি সিলেট শহরে নিয়ে যাচ্ছিল। শাহাব উদ্দিন তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সিলেট শহরে বসবাস করে এবং সে পেশায় একজন অটোরিক্সা চালক।’
থানার ওসি আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত শাহাব উদ্দিন একজন কুখ্যাত মাদক বিক্রেতা। সে তার স্ত্রী নাজিয়া বেগম ও শিশুপুত্রদের মাদক বহনের কাজে ব্যবহার করে আসছিল। এ ঘটনায় সাথে সম্পৃক্তদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে তিনি জানান। আটককৃতদের বিরুদ্ধে থানার এসআই আবু কাউছার বাদী হয়ে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন, মামলা নং- ১৪, তাং- ২১/০৬/২০১৮ইং।
প্রাইভেট ডিটেকটিভ/২৪জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর