April 13, 2026, 3:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সরকারের প্রতি ভোটারের আস্থা শূন্যের কোটায়: রিজভী

সরকারের প্রতি ভোটারের আস্থা শূন্যের কোটায়: রিজভী

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার প্রধান ভোটারদের আস্থা অর্জনে আওয়ামী লীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে বলেছেন। আমি মনে করি এতোদিনে তার (প্রধানমন্ত্রী) যথার্থই উপলব্ধি হয়েছে। তবে এরপরও সরকারের প্রতি ভোটারদের আস্থা নেই। গতকাল শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।  রিজভী বলেন, লুটপাট, দখল, ডাকাতি, ব্যাংকের টাকা তছরুপ, খুন, জখম, বেআইনি হত্যা, গুম, সন্ত্রাসীদের মদদ, ভোট জালিয়াতি ও একের পর এক ভোটারবিহীন নির্বাচন করায় ভোটারদের আস্থা শূন্যের কোঠায় নেমে গেছে। ‘এখন প্রধানমন্ত্রী আর একটু উপলব্ধি করতে পারলে দেশের গণতন্ত্রের জন্য মঙ্গলজনক হবে। আর তা হলো, নিজের ক্ষমতা ছেড়ে দিয়ে নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। তাহলেই কেবলমাত্র  কিছুটা ভোটারদের আস্থা ফিরতে পারে।’ বিএনপির মুখপাত্র রিজভী অভিযোগ করেন, ক্ষমতা কুক্ষিগত করে রাখলে কখনই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। আওয়ামী লীগের ঐতিহ্য একদলীয় বাকশালের মাধ্যমে নিষ্ঠুর ফ্যাসিবাদ কায়েম করা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ, তাইফুল ইসলাম টিপু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর