January 13, 2026, 5:29 am

সংবাদ শিরোনাম
শোক ও শ্রদ্ধায় সারা দেশে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা লাখো মানুষের অংশগ্রহণে জানাজা শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে দাফন শ্রদ্ধাঞ্জলি : ত্যাগ ও দেশপ্রেমে উজ্জ্বল এক রাজনৈতিক ব্যক্তিত্ব মহেশপুরে মাদকবিরোধী অভিযানে ২ কেজি গাঁজাসহ তিনজন গ্রেফতার চা শ্রমিক ভোটব্যাংক: মৌলভীবাজারের নির্বাচনী রাজনীতির সবচেয়ে নির্ণায়ক জনশক্তি রংপুর-৪ আসনে শাপলা কলি মার্কার মনোনয়ন ফরম নিলেন এনিসিপির নেতাকর্মীরা জেএসইউপি’র কেন্দ্রীয় কমিটি গঠন, নাজমা সুলতানা নীলা- সভাপতি, সাইফুল্লাহ খান- সাধারণ সম্পাদক। রাতারাতি বাঁশের বেড়ার পরিবর্তে ইটের প্রাচীর দিল অভিযুক্তকারীরা নবীগঞ্জে অপারেশন ডেভিল হান্ট টু এর বিশেষ অভিযানে আওয়ামিলীগ নেতা নুরুল হোসেন গ্রেফতার

ভারতীয় নাগরিক রোখসানার স্বামীকে ঢাকায় আটক করেছে পুলিশ

ভারতীয় নাগরিক রোখসানার স্বামীকে ঢাকায় আটক করেছে পুলিশ

mostbet mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ভারতীয় নাগরিক রোখসানা আকতারের স্বামী আবদুল হককে আটক করেছে সরকারি রেলওয়ে থানার (জিআরপি) পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আবদুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে আটক করেছে পুলিশ। জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক মজুমদার গতকাল শনিবার  এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আবদুল গত শুক্রবার রাত থেকে থানায় আটক আছেন।

ওসি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তস্বত্বা স্ত্রীকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ফেলে যাওয়ার কথা স্বীকার করেছেন আবদুল। গত সোমবার রোখসানার স্বামী আবদুল হক রাজধানী ঢাকার আজিমপুরের বাসা থেকে স্ত্রী ও বোনকে সঙ্গে নিয়ে প্রথমে একজন চিকিৎসকের কাছে যান। এরপর রোখসানাকে কমলাপুর রেলস্টেশনে রেখে বোনকে নিয়ে উধাও হয়ে যান। পরে কমলাপুরে রেলওয়ে স্টেশনের শৌচাগারে সন্তান জন্ম  দেন রোখসানা। এখন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালে রোখসানা জানান, দেড় বছর আগে ভারতে তাঁদের বিয়ে হয়েছে। ভারতের বেঙ্গালুরুতে আবদুল আসবাবপত্রের দোকানে কাজ করতেন। বিয়ের আগে আবদুল রোখসানার বাড়িতে আসবাবপত্র মেরামতের কাজ করতে যান। সেখান থেকেই তাঁদের পরিচয়। তিন মাস প্রেম করার পর পারিবারিকভাবেই বিয়ে হয়। বাংলাদেশে আসার পর রোখসানার ভারতীয় পাসপোর্ট আবদুলের কাছেই ছিল। রোখসানার কাছে আবদুলের কোনো ছবি নেই, এমনকি কোনো ফোন নম্বরও নেই।

রোখসানা জানান, তাঁর ননদের নাম নিলু। ননদের স্বামীর নাম সোলেমান। আজিমপুর কবরস্থানের কাছেই ননদের বাসা। ঘটনার দিন ননদের বাসা থেকেই ননদ এবং স্বামী আবদুলের সঙ্গে তিনি বের হন। রোখসানার দেওয়া তথ্য অনুসারে আজিমপুর কবরস্থান থেকে ননদের স্বামী সোলেমানের খোঁজ পাওয়া যায়। সোলেমান জানান, তাঁর স্ত্রী (রোখসানার ননদ) বাসায়। তবে রোখসানার স্বামী আবদুল কোথায় তা তিনি জানেন না।

সোলেমান জানান, পাঁচ-ছয় বছর আগে আবদুল চট্টগ্রামে এক বিয়ে করেন। সেই ঘরে তাঁর কোনো সন্তান নেই। তারপর আবদুল ভারতের বেঙ্গালুরু যান এবং সেখানে বিয়ে করেন। ১০ থেকে ১২ দিন আগে দ্বিতীয় স্ত্রী রোখসানাকে নিয়ে বাংলাদেশে আসেন।

রোখসানার সন্তান বর্তমানে ভর্তি আছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্পেশাল কেয়ার বেবি ইউনিটে (স্ক্যাবু)। হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক তোফাজ্জল হোসেন  জানান, মাত্র ১ কেজি ৭০০ গ্রাম ওজন নিয়ে নবজাতকের জন্ম হয়েছে। জন্ডিসসহ কিছু জটিলতা দেখা দিয়েছে। প্রথম দিকে নল দিয়ে খাবার দিলেও এখন খাবার বন্ধ আছে। এই মুহূর্তে এ নবজাতককে আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না।

Share Button

     এ জাতীয় আরো খবর