December 6, 2025, 12:00 pm

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ২ বাংলাদেশি গ্রেফতার

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ২ বাংলাদেশি গ্রেফতার

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ায় সৌদি আরবে ‘বাংলাদেশ ইন্টারন্যশনাল স্কুল জেদ্দা শাখার দুই কর্মকর্তাকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- স্কুলটির চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির ও সহকারী অধ্যক্ষ আবদুল কাইয়ুম। স্থানীয় সময় গত সোমবার সকালে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এ দুজনকে গ্রেফতার করলেও অভিযুক্ত বাকি পাঁচজন পলাতক রয়েছেন। স্কুলের অভিভাবক কমিটির সভাপতি কাসেম মজুমদার বলেন, চেয়ারম্যান কাজী নিয়ামুল বশির, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন মাহমুদ ও ভাইস প্রিন্সিপাল আবদুল কাইয়ুমসহ আরো ৭/৮ জনের বিরুদ্ধে তিন মিলিয়ন রিয়ালের দুর্নীতি ও অনিয়মের দায়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে সৌদি পুলিশ। তিনি অভিযোগ করে বলেন, স্কুলের বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হলেও নতুন কমিটি দেওয়ার কোনো নামগন্ধ নেই। অভিভাবক কমিটির নির্বাহী সদস্য মনিরুজ্জামান উজ্জ্বল বলেন, সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের তদন্ত করে অডিট রিপোর্ট দেওয়া এবং লাইসেন্স নবায়ন করার সময় বেঁধে দিলেও সেদিকে তারা লক্ষ দেননি। বর্তমান কমিটির বিরুদ্ধে স্কুল অভিভাবক ফোরাম জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এ কে এম শহিদুল করিমের কাছে অভিযোগ করলেও কোনো লাভ হয়নি বলে জানান তিনি। কনসাল জেনারেল তদন্ত করে অডিট রিপোর্ট পেশ করার কথা থাকলেও তা দেওয়া হয়নি। অভিভাবক কমিটির নির্বাহী সদস্য ক্যাপ্টেন বাহার বলেন, স্কুলের প্রিন্সিপাল না থাকায় সেই সুযোগে স্কুলের ভাইস প্রিন্সিপাল আবদুল কাইয়ুম দুর্নীতি-অনিয়ম করে আসছেন। এ অবস্থায় স্কুলে শিক্ষার্থীদের সংখ্যা কমছে ও হ-য-ব-র-ল সৃষ্টি হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর