April 16, 2026, 12:40 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

দিনাজপুরে বিধবাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে রাতের আঁধারে ছুরিকাঘাত

দিনাজপুরে বিধবাকে বাড়ি থেকে উচ্ছেদ করতে রাতের আঁধারে ছুরিকাঘাত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

mostbet

দিনাজপুরের ঘোড়াঘাটে এক বিধবাকে ১৫ শতক বসত বাড়ি থেকে উচ্ছেদ করতে রাতের আঁধারে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়েছে। আহত বিধবা সাজেদা (৪০) ঘোড়াঘাট হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাত ৩টার দিকে উপজেলার শালগ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন বিধবা সাজেদার সাথে কথা বলে জানা গেছে, তার স্বামীর মৃত্যুর পর সে ৪ কন্যা সন্তান নিয়ে তার স্বামীর বাড়িতে অতি দুঃখ কষ্টে দিন যাপন করে আসছিল। এক মেয়েকে বিয়ে দেয়া হয়েছে। বাকী তিন মেয়েকে নিয়ে সে স্বামীর বসত বাড়িতেই বসবাস করছিল। তাকে ওই জমি থেকে উচ্ছেদ করতে তার দেবর নুরনবী অনেক দিন থেকে চেষ্টা করে আসছিল। কিন্তু তাতে কাজ না হওয়ায় সে ভাড়াটে ডাকাত তার বাড়িতে প্রবেশ করে দেয়। ডাকাতরা তাকে হত্যার উদ্দেশ্যে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকলে সে চিৎকার শুরু করে। তার চিৎকারে গ্রামের লোকজন ছুটে আসলে ডাকাত দল পালিয়ে যায়। এ ব্যাপারে বিধবার ভাই ফেরদৌস হোসেন বাদী হয়ে ৪জনকে আসামি করে গত বৃহস্পতিবার ঘোড়াঘাট থানায় একটি এজাহার দাখিল করে। ঘটনার ৫দিন অতিবাহিত হলেও থানায় মামলাটি রেকর্ড করা হয়নি বলে বাদী অভিযোগ করেছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জের সাথে ফোনে কথা হলে তিনি জানান, এস,আই আল আমিনকে তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর