কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে লাঙল পেলেন আক্কাছ আলী
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে ডা. আক্কাছ আলী সরকারকে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা করা হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ গতকাল বুধবার তার মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। জাতীয় পার্টি থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ২৫ জুলাই অনুষ্ঠিতব্য কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আক্কাছ আলী সরকার। জাতীয় পার্টির ঘাটিখ্যাত এই আসনটিতে দীর্ঘদিন ধরেই দলটির প্রার্থীরা জয়ী হয়ে আসছে। নব্বইয়ের পর থেকে আসনটিতে শুধু ৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হয়েছিলো। এ ছাড়া প্রত্যেক নির্বাচনেই জাতীয় পার্টির প্রার্থীরা বিজয়ী হয়ে আসছে। জাতীয় পার্টির সংসদ সদস্য শিল্পপতি একেএম মাঈদুল ইসলামের মৃত্যুতে আসনটি শূন্য হয়ে যায়।