April 16, 2026, 7:26 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

আবারো একসঙ্গে তারা

আবারো একসঙ্গে তারা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

mostbet

গীতিকার প্রদীপ সাহা, সুরকার রাজেশ ও কণ্ঠশিল্পী আসিফ। এই তিনজনের হাত ধরে অসংখ্য জনপ্রিয় গানের জন্ম। এক কথায় বলা যায়, শূন্য দশকের গান বাজারে সবচেয়ে সফল ত্রয়ী ছিলেন তারা। তবে বহু বছর তারা একসঙ্গে কোনও অ্যালবাম কিংবা গান প্রকাশ করেননি।

সম্প্রতি তারা আবারো একসঙ্গে গান তৈরির সিদ্ধান্ত নিলেন। তাদের সিদ্ধান্তের সঙ্গে যুক্ত হলো প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন ও আর্ব এন্টারটেইনমেন্ট। এ প্রসঙ্গে কণ্ঠশিল্পী আসিফ বলেন, রাজেশ দা ও প্রদীপ দা হচ্ছেন আমার কণ্ঠের প্রাণ। তাই বিরতি শেষে গানের টেবিলে আবার আমরা এক হয়েছি। গান বাজারের পুরনো প্রাণ ফিরিয়ে আনবো। ১০ গানের একটি এক্সক্লুসিভ প্রজেক্ট হবে এটি। যার কাজ এরমধ্যেই শুরু হয়ে গেছে।

সুরকার রাজেশ বলেন, ‘দীর্ঘ বিরতির পর আমি আর প্রদীপ দাদা আবারও গান করছি আসিফ ভাইয়ের একক প্রজেক্টের জন্য। আসিফ ভাই আর প্রদীপ দাদার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই। আশা করছি আসিফিয়ান ভক্ত-শ্রোতাদের অনেক দিনের প্রত্যাশা পূরণ করতে পারবো।’

Share Button

     এ জাতীয় আরো খবর