মুন্সীগঞ্জে মেয়ের সম্ভ্রম বাঁচাতে স্বামীর লিঙ্গ কেটে দিল স্ত্রী!
ডিটেকটিভ নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈইখানী ইউনিয়নে মেয়ের সম্ভ্রম বাঁচাতে লম্পট স্বামী সোলায়মান মুন্সীর (৪০) পুরুষাঙ্গ কেঁটে দিয়েছেন তার স্ত্রী দোলন(৩৫)।
গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানা গেছে, সোলায়মান মুন্সী তার মেয়েকে কুপ্রস্তাব দিলে মেয়ে বিষয়টি তার মাকে জানায়। উপায় না দেখে মা তাড়াতাড়ি পাশের উপজেলার এক প্রবাসীর সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে দেন। তারপরও স্বামী দৃষ্টি ঠিক না হওয়ায় তিনি স্বামীকে আরেকটি বিয়ে করার পরামর্শ দেন।
গত তিন দিন আগে ঈদ উপলক্ষে মেয়ে বেড়াতে আসলে লম্পট বাবা আবারও মেয়ের দিকে লোলুপ দৃষ্টি দেন। বিষয়টি আবারও মেয়ে তার মাকে জানায়। পরে সোলামান মুন্সীর স্ত্রী তার দেবর ও ভাসুরদের জানান এবং মেয়েকে তাদের ঘরে শোয়ার ব্যবস্থা করেন।
এতে সোলায়মান মুন্সী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং স্ত্রীকে মারধর করেন। উপায় না দেখে দোলন আক্তার ঈদের দিন সন্ধ্যায় স্বামীকে সেমাইয়ের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান। রাত ১২টার দিকে স্বামী ঘুমিয়ে পড়লে তার হাত-পা বেঁধে ধারালো ব্লেড দিয়ে স্বামীর লিঙ্গ কেটে ঘর থেকে বের হয়ে যান তিনি।
পরে সোলায়মান মুন্সীর চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিছুক্ষণ পর স্ত্রী দোলন বেগম নিজ ঘরে ফিরে আসেন এবং পুলিশ গিয়ে তাকে আটক করে।
ওই স্ত্রী জানান, তার স্বামী বাড়ৈখালী বাজারে নাবিল টেইলার্সের মালিক। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এলাকায় নারীলোভী হিসেবে পরিচিত তার স্বামী বিভিন্ন নারীর সঙ্গে পরকিয়ায় জড়িত। একাধিকবার সে বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ মেলামেশা করার সময় জনতার হাতে ধরা পড়ে মার খেয়েছে।
স্বামীর এসব আচরণ মেনে নিলেও নিজ মেয়ের উপর স্বামীর কু-নজর তিনি মেনে নিতে পারেননি। এ কারণে বেশ কয়েক বছর আগে স্বামীর সংসার ছেড়ে চলে যান তিনি। পরে পারিবারিকভাবে মিমাংসার মাধ্যমে স্বামীর সংসারে ফিরে আসেন।
শ্রীনগর থানায় ওই স্ত্রী কান্না জড়িত কন্ঠে সাংবাদিকদের জানান, মা হিসেবে মেয়ের সম্ভ্রম বাঁচানোর জন্য এর বাইরে তার আর কিছু করার ছিল না।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, স্ত্রী দোলনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অভিযোগ করেন তার স্বামী লম্পট, দুঃশ্চরিত্র খারাপ মানুষ। তাই তার পরুষাঙ্গ কর্তন করি।
তিনি আরো জানান, স্ত্রী আটক রয়েছে। তার বিরুদ্ধে মামলাও হয়েছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে।