April 13, 2026, 8:28 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

বিএনপি খালেদার চিকিৎসা চায়, না এ নিয়ে রাজনীতি করতে চায়; প্রশ্ন কাদেরের

বিএনপি খালেদার চিকিৎসা চায়, না এ নিয়ে রাজনীতি করতে চায়; প্রশ্ন কাদেরের

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি তৈরি করতে চাইছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি কি বেগম জিয়ার চিকিৎসা চান? না এ নিয়ে রাজনীতি করতে চান? এটা হলে আমার প্রশ্ন। সিএমএইচ যাদের পছন্দ না, তারা নিশ্চয়ই এ নিয়ে রাজনীতি করতে চাচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহাখালী বাস টার্মিনালে ঈদে বাড়ি ফেরা মানুষের যাত্রার ব্যবস্থাপনা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নে একথা বলেন সড়ক পরিবহনমন্ত্রী কাদের। কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে রাজনৈতিক অঙ্গনে। খালেদা বেসরকারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতে চান। অন্যদিকে সরকারি বিএসএমএমইউতে না হলে সম্মিলিত সামরিক হাসপাতালে তাকে নেওয়ার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। কাদের বলেন, তাকে (খালেদা জিয়া) সর্বশেষ পরামর্শ দেওয়া হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য। এর চেয়ে ভালো চিকিৎসা কি বাংলাদেশের কোথাও আছে? ব্যবস্থাপনা থেকে শুরু করে এখানে যা যা যন্ত্রপাতি চিকিৎসার জন্য আছে, বাংলাদেশে সুচিকিৎসার জন্য সিএমএইচের চেয়ে ভালো আর কেউ গ্যারান্টি দিতে পারবে না। সাবেক সেনাপ্রধানের স্ত্রী হয়েও খালেদা কেন সিএমএইচে আস্থা রাখছেন না, সে নিয়ে প্রশ্ন তোলেন কাদের। এই সুযোগটা তারা না নিয়ে রাজনৈতিক ইস্যু খুঁজছে। বিএনপি সব ইস্যুতে ব্যর্থ হয়ে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে ইস্যু খুঁজছে। সিএমএইচ তো আর্মি পরিবার, অথচ সিএমএইচকে বিশ্বাস করে না, এটা কেমন কথা!

Share Button

     এ জাতীয় আরো খবর