December 5, 2025, 2:45 am

সংবাদ শিরোনাম
রংপুরের পীরগাছা উপজেলার দামুর চাকলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার:) ও লাইব্রেরিয়ান প্রশংসাপত্র ও নম্বরপত্র দেয়ার নামে ২২ হাজার টাকা দাবি গঙ্গাচড়ায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন যশোরে ৫ অস্ত্র গুলি মাদকসহ লিটন গাজী আটক গংগাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা প্রদান বেরোবি ছাত্রদলের সভাপতি ইয়ামিন, সম্পাদক জহির বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন মহেশপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে নবাগত ওসির সৌজন্য সাক্ষাৎ তারাগঞ্জে ঘুষ গ্রহণের ভিডিও দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ : বিএনপি-জামাতের পাল্টাপাল্টি দোষারোপ ১ ডিসেম্বর হাসিনা, রেহানা ও টিউলিপের মামলার রায় একটি হারানো বিজ্ঞপ্তি।

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানি জঙ্গি নেতা নিহত

আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় পাকিস্তানি জঙ্গি নেতা নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী জামাত উল আহরার এক জঙ্গি নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীর এক মুখপাত্র। গতকাল শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ওই জঙ্গি গ্রুপ পাকিস্তানি তালেবানের একটি অংশ। ড্রোন হামলায় ওমর খালিদ নামে এক শীর্ষ নেতা নিহত হয়েছেন। তিনি পাকিস্তানে বেশ কয়েকটি বড় বোমা হামলায় নেতৃত্ব দিয়েছেন।

ওই মুখপাত্র আরও জানান, ড্রোন হামলায় আরও ৯জন জঙ্গিও নিহত হয়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, বিগত সপ্তাহে ড্রোন হামলার পরিমাণ বেড়ে গেছে। এই ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। তাদের বেশিরভাগই জঙ্গি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সফরকে সামনে রেখেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা জানান, পাকিস্তান ওয়াশিংটনকে অনুরোধ  করেছে যেন তাদের দেশে হামলা চালানো জঙ্গি যারা আফগান সীমান্তে অবস্থান করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় যুক্তরাষ্ট্র।

Share Button

     এ জাতীয় আরো খবর