February 10, 2026, 6:18 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

হোমনায় পুলিশের সাঁড়াশী অভিযানে ৪দিনে ১৭মাদক কারবারির বিভিন্ন মেয়াদে সাঁজা

রুহুল আমিন দাউদকান্দি প্রতিনিধিঃ

“চল যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে” এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার হোমনা থানা পুলিশের সাঁড়াশী অভিযানে গত ৪ দিনের ব্যবধানে নারী- পুরুষ সহ ১৭ জন মাদক কারবারী আটক এবং একাধিক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।আটককৃত মাদক কারবারীদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।থানাপুলিশ ও প্রশাসন সূএে জানা যায়,দীর্ঘদিন যাবৎ কুমিল্লা হোমনা উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাতারাতি অবৈধ অর্থের পাহাড় গড়ার হীন নেশার এবং যুব সমাজকে ধ্বংসের চেষ্ঠায় মরন নেশা ইয়াবা ফেনসিডিল,গাজা ও বিয়ারসহ মাদকদ্রব্য  বিক্রি করে আসছিল কতিপয়  অসাধু ব্যক্তিরা।পুলিশের বিভিন্ন সময়ের অভিযানে এসব মাদক কারবারীরা আটক হয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হলেও কিছুদিন পর ফের জামিনে এসেই শুরু হয় তাদের এসব অবৈধ ব্যবসার পসরা।দেশ যখন মাদকের ছোবলে তলিয়ে যাচ্ছিল তখন রাষ্ট্র প্রধানের এক হুলিয়া সংকেত।মাদক থাকবেনা এ দেশে।সমূলে উৎপাটন করা হবে মাদকের শেকড় বাকড়।সরকারের যুগান্তকারী”চল যাই যুদ্ধে,মাদকের বিরুদ্ধে” এমন শ্লোগানকে সামনে রেখে অভিযানে নামে হোমনা থানা পুলিশ। গত ২৪মে থেকে শুরু করে ১জুন পর্যন্ত হোমনায় ১৭জন মাদক কারবারি ও সেবনকারী নারী- পুরুষ কে আটকের পর ৬ মাস ও ১বছর করে প্রত্যেককে মোবাইল কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।এ ছাড়া ও প্রায় হাফ ডজন নিয়মিত মাদক মামলা রুজু করা হয় হোমনা থানা অফিসার ইনচার্জ রসূল আহম্মদ নিজামীর নেতৃত্বে।সাজা প্রাপ্ত মাদক  কারবারিরা হলো,উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের মাদক সম্রাট মজিবুর রহমান উরফে মইজ্জা ডাকাতের স্এী খোরশেদা(৫২) মইজ্জা ডাকাতের মেয়ে ও মাদক কারবারি আশরাফের স্এী রহিমা(২৫)মিসকেস নং৯০/১৮ ইংনিলখী স্বর্নকার পাড়ার রেখমত আলীর ছেলে শাহাবুদ্দিন(২২) ও হোমনা ভবানীপুর গ্রামের মৃত রোশন আলীর ছেলে হাসান আলীকে(৪৫)মিসকেস নং৯১/১৮ ইং গত ২৫ মে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড  প্রদান করা হয়।
এরপর দিন তিতাস উপজেলার টেগুরিয়া পাড়া গ্রামের মৃত  মকবুল মিয়ার ছেলে বাবুল(৩৮)মিসকেস নং১২৪/১৮ কড়িকান্দি গ্রামের শাহজাহান  মিয়ার ছেলে,খোকন(৩৩)মিসকেস নং১২৫/১৮ হোমনা ভবানীপুরের মৃত খেলু মিয়ার ছেলে নূর ইসলাম(২৮)মিসকেস নং১২৬/১৮ মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬মাসের সাজা প্রদান করে,গত ২৬মে জেল হাজতে প্রেরন করা হয়।
এ ছাড়া হোমনা সদরের হরদার বাড়ীর বাহাদুর ছেলে আজাদ(৩১) শ্রীপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মুক্তার(৩০) ব্রাখ্ঙন বাড়ীয়ার বান্ছারামপুর উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আ: মালেকের ছেলে আলাল(৪০) গত ২৭ মে মোবাইল  কোর্টের মাধ্যমে ৬ মাসের সাজা প্রদান করা হয়।উপজেলা জয়পুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মিন্টু ছেলে নূরুল হক কে(৩০) ৫হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সর্বশেষ ২৮মে রাতে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলার কারারকান্দি গ্রামের ফরিদ মিয়ার ছেলে সোহেল, ফজলু মিয়ার ছেলে মোস্তফা,সোলাইমানের ছেলে নজরুল  ইসলাম ও আবুল হোসেনের ছেলে কাসেমকে মাদক সেবনের সময় উপজেলা কমিশনার( ভূমি)মোঃসাজেদুল ইসলাম হাতে-নাতে আটক করায় প্রত্যেককে একবছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।দন্ডিত আসামিদের জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সার্বিক বিষয়ে থানা ইনচার্জ মোঃরসূল আহম্মেদ নিজামী বলেন সরকারের ভাবমূর্তি রখ্ঙায় এবং মাননীয় পুলিশ সুপারের নির্দেশে আমরা মাদক নিমূলে অভিযান অব্যহত রেখেছি।এ অভিযান চলবে।কাউকে ছাড় দেয়া হবেনা।মাদক মুক্ত সমাজ গড়তে যা প্রয়োজন ঠিক তা ই করা হবে।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২জুন ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর