February 10, 2026, 6:41 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

হতবাক হলেন শ্রীলেখা

হতবাক হলেন শ্রীলেখা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

হতবাক হলেন শ্রীলেখা মিত্র। হতবাক হয়েছেন সবাই। কারণ সাম্প্রতিক একটি অনলাইন পোস্ট। ‘অসুস্থ হয়ে সবাইকে কাঁদিয়ে চলে গেলেন নায়িকা শ্রীলেখা মিত্র’-সম্প্রতি ফেসবুকে এ রকম একটা পোস্ট দেখে চোখ কপালে উঠেছিল নেটিজেনদের। বিস্ময়ের বিষয় হলো এই পোস্টটি আবার দিয়েছেন স্বয়ং শ্রীলেখাই। হতভম্ব না হয়ে কি উপায় ছিল! জানা গেছে, আসলে যাবতীয় বিভ্রান্তির সূত্রপাত একটি ইউটিউব চ্যানেলের খবর ঘিরে।

যেখানে শ্রীলেখার হাসপাতালে ভর্তি হওয়ার খবর এমনভাবে প্রকাশিত হয়েছে, যা দেখলে অভিনেত্রীর ‘মৃত্যু সংবাদ’ বলেই মনে হওয়া স্বাভাবিক। এমন খবর ছড়িয়ে পড়তে সময়ও লাগেনি। যা পৌঁছে যায় শ্রীলেখার কাছেও। তিনি বলেন, এমন অভিজ্ঞতা বাবার জন্মে হয়নি। সকালবেলায় চা খেতে খেতে নিজেরই মৃত্যুর খবর পড়ছি। যারা কখনো  ফোন করেন না, তারাও  ফোন করছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর