February 10, 2026, 6:04 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব।

সৌদি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, বহু হতাহত

সৌদি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, বহু হতাহত

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক

 

সৌদি আরবের এক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বন্দুকধারীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর তাইফের সামরিক ঘাঁটিতে হামলা চালানোর আগে এক পুলিশ সদস্যকে হত্যা করে তার অস্ত্র নিজের দখলে নেয় বন্দুকধারী। আল-জাজিরার দাবি, সেনাঘাঁটিতে হামলায় বেশ কয়েকজন সেনা-কর্মকর্তা আহত হয়েছেন। এখনও কেউ হামলার দায় স্বীকার করেনি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুইজন বন্দুকধারী তাইফের ন্যাশনাল গার্ড ফ্যাসালিটি নামের ওই সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। মক্কা থেকে ওই ঘাঁটির দূরত্ব ৭০ কিলোমিটার। সৌদি সংবাদমাধ্যম সাবাক-এর বৃহস্পতিবারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে আল-জাজিরা জানিয়েছে, একজন পুলিশ সদস্যকে হত্যা ও তার অস্ত্র ও গাড়ি কেড়ে নিয়ে ঘাঁটিতে প্রবেশ করে।

সাবাককে সেনাসূত্র জানিয়েছে, ‘তিনি (পুলিশের ডেপুটি সার্জেন্ট আব্দুল্লাহ মাশহারি আল কুরাইশি) সেনাঘাঁটি লাগোয়া রাস্তার যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সে সময় তাকে ছুরিকাঘাতে আহত করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়’।

সাবাক জানিয়েছে, সেনাঘাঁটির ওই হামলায় বহু সেনা সদস্যের পাশাপাশি হামলাকারীদের একজনও আহত হয়েছে। অপর হামলাকারী পালিয়ে গেছে। সামাজিক মাধ্যমে হামলার সময়কার ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে, বন্দুকবাজির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এখনও কোনও ব্যক্তি বা সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি। তবে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস (ইসলামিক স্টেট) ও আল কায়েদা সেখানে সেনাবাহিনীর ওপর হামলা চালানোর হুমকি-ধমকি দিয়ে আসছিল।

Share Button

     এ জাতীয় আরো খবর