March 15, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

লিপন দেব,বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুরে জরুরী এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। একইসাথে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার মধ্যে হল ত্যাগ করতে ছাত্রদের এবং আগামীকাল সকাল ৯টার মধ্যে হল ত্যাগ করতে ছাত্রীদের নির্দেশ দেয়া হয়েছে।
সিকৃবি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
তিনি জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ সভার মাধ্যমে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।একইসাথে হলে অবস্থানকারী ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। স্থগিত করা হয়েছে পূর্বনির্ধারিত বিভিন্ন ক্লাস ও পরীক্ষা।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, সিকৃবিতে ছাত্রলীগের অভ্যন্তরীণ বিরোধ চলছে। এ নিয়ে ক্যাম্পাসে তুমুল উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর