February 10, 2026, 5:49 pm

সংবাদ শিরোনাম
যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে? লক্ষ্মীপুরের বাক-প্রতিবন্ধী ধর্ষণ মামলার এজাহারনামীয় একজন আসামি’কে কক্সবাজার হতে গ্রেফতার করেছে র‌্যাব। সিরাজগঞ্জের শাহজাদপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি দেলবার ডাকাত (৭০)’কে গাজীপুরের কোনাবাড়ি থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব

ব্রিটেনে শীর্ষ ধনীর মধ্যে সিলেটের ইকবাল আহমদ

লিপন দেব,বালাগঞ্জ প্রতিনিধিঃ
যুক্তরাজ্যে এই বছর শীর্ষ ধনীদের তালিকায় আগের চেয়ে এগিয়েছেন বাংলাদেশে জন্ম নেওয়া খাদ্য প্রক্রিয়াজাত শিল্পের উদ্যোক্তা ইকবাল আহমেদ ও তার পরিবার। আগের বছরের চেয়ে পরিবারটির সম্পদ বেড়েছে এক কোটি ২০ লাখ পাউন্ড। এ বছর তাদের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ২১ কোটি পাউন্ড। যুক্তরাজ্যের সেরা এক হাজার ধনীর নাম নিয়ে প্রকাশিত ‘দ্য সানডে টাইমস রিচ লিস্ট’ এ ইকবালের অবস্থান ৫৬০তম স্থানে। গত বছর তার অবস্থান ছিল ৫৮৪তম।
ইকবাল আহমেদ যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের উপদেষ্টা পরিষদের সদস্য। দুই ভাই বিলাল ও কামালসহ ইকবাল ইউরোপে হিমায়িত খাবারের ব্যবসায়ীদের শীর্ষ স্থানীয়দের একজন। খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ‘সিমার্ক গ্রুপে’র মালিক ইকবাল ও তার পরিবার সম্পর্কে তালিকায় বলা হয়েছে, ‘৬১ বছর বয়সী এই ব্যবসায়ী ও তার ভাইয়েরা মিলে একটি পুরোনো মুদি দোকানকে একটি শীর্ষ প্রক্রিয়াজাতকারী, রফতানিকারক ও পরিবেশক প্রতিষ্ঠান ‘সিমার্ক’ এ রূপান্তর করেছেন।’
ম্যানচেস্টারভিত্তিক এই ব্যবসায়ী ২০১৬ সালে ৫ কোটি ৫৪ লাখ পাউন্ড লাভ করেছিলেন। কিন্তু পরের বছরই তিনি ৯ লাখ ৬৮ হাজার পাউন্ড লোকসান দেন। তালিকার বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে কোম্পানিটির কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ তথ্য থাকায় পরিবারটি তালিকায় উপরে উঠে এসেছে। ইকবাল আহমেদ ম্যানচেস্টার অভিজাত রেস্টুরেন্ট ভারমিলিয়ন ও পাশের সিননাবার নাইটক্লাবের মালিক’। সিলেটের ওসমানীনগরে জন্ম নেওয়া ইকবাল আহমেদ ১৫ বছর বয়সে যুক্তরাজ্যে পাড়ি জমান। সেখানে তিনি বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি শুরু করেন। এখন তিনি জাহাজ, হোটেল ও আবাসন উন্নয়ন, সেবা ও খাদ্যের ব্যবসা করছেন। যুক্তরাজ্যে ধনীদের তালিকায় এ বছর প্রথমবারের মতো শীর্ষে উঠেছেন রাসায়নিক উদ্যোক্তা জিম রাটক্লিফ। তার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ১০৫ কোটি পাউন্ড। তার পরেই আছেন ভারতীয় বংশোদ্ভূত হিন্দুজা ভাইয়েরা। শ্রীচান্দ হিন্দুজা ও গোপিচান্দ হিন্দুজার মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৬৪ কোটি পাউন্ড।
প্রাইভেট ডিটেকটিভ/১জুন ২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর