March 15, 2026, 6:09 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

কুষ্টিয়ায় মাটি ভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত

কুষ্টিয়ায় মাটি ভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে গৃহবধু নিহত

ডিটেকটিভ নিউজ ডেস্ক               

 

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা সংলগ্ন বাজুডাঙ্গা এলাকায় মাটিভর্তি ট্রলির চাকায় পিষ্ট হয়ে মেরিনা খাতুন (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহঃপতিবার সকাল সাড়ে ১০ টার সময় দৌলতপুর উপজেলা বাজারের দিক থেকে দ্রুত গতিতে আসা ইট ভাটার মাটি বহনকারী ট্রলি বাজুডাঙ্গা এলাকায় পথচারী মেরিনা খাতুন কে চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ঐ গৃহবধুর মৃত্যু হয়। তিনি পাশ্ববর্তী শশিধরপুর গ্রামের মেহেরুল ইসলামের স্ত্রী। এলাকাবাসী জানান, এই এলাকায় প্রতিনিয়ত ইট ভাটার মাটি, বালি ও ইট ভর্তি স্যালোইঞ্জিন চালিত ট্রলির ধাক্কায় মানুষ আহত ও নিহত হয়। এলাকাবাসীরা আরোও অভিযোগ করে বলেন, স্বরূপপুর, বাজুডাঙ্গা ও সাদীপুর পাশাপাশি তিনটি গ্রামে ৮টি ইট ভাঁটা গড়ে উঠেছে ঐ সব ইট ভাটায় ব্যবহৃত মাটি, বালি, ইট সরবরাহ করার কারণে লাইসেন্সবিহীন অদক্ষ্য ড্রাইভার দ্বারা চালিত ট্রলি ব্যবহার করা হয়। যার কারনেই প্রতিদিন এইরকম দূর্ঘটনার স্বীকার হচ্ছে পথচারীরা। দৌলতপুর থানার ওসি শাহ দারা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Share Button

     এ জাতীয় আরো খবর