March 15, 2026, 6:45 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকালে সৈয়দপুর বিমানবন্দরে উদ্ধার ১০

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচারকালে সৈয়দপুর বিমানবন্দরে উদ্ধার ১০

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করার সময় ১০ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিন আদম ব্যাপারীকে আটক করেছে নীলফামারীর সৈয়দপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- রংপুর পীরগঞ্জের একরামুল হকের ছেলে শরিফুল এলাহী শরীফ (৪০) ও রংপুর সদরের বড় মীরগঞ্জ পশ্চিম বড় বিলের রফিকুল ইসলাম। অপরজন মেহের ট্যুর অ্যান্ড ট্রাভেন্সের মালিক সৈয়দপুরের বাঙ্গালীপুর নিজপাড়ার আমজাদ হোসেনের ছেলে রানা। উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নাছির উদ্দির সরকার (৩৫), বদরগঞ্জের মোরশেদুল (২২), উলিপুরের শাহজাহান (২৪), গঙ্গাচড়ার শাহিনুর (৪০), একই উপজেলার আশরাফ আলী (৪২), রফিকুল ইসলাম (৩৫), রংপুরের সমুন বাবু (২৫), গঙ্গাচড়ার মিথুন চন্দ্র রায় (৩৫), কাউনিয়ার হাফিজুর রহমান (৩২) ও কাউনিয়ার মিয়া উদ্দিন (২৫)। সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল জানান, তিন আদম ব্যাপারী শরিফুল ও রফিকুল রংপুর ও আশপাশের উপজেলার ১০ ব্যক্তিকে সৌদি আরবে পাঠানোর কথা বলে ওইদিন সকাল ১০টায় রংপুর এজেন্সি অফিসে আসতে বলে। সময় মত তারা উপস্থিত হয়। তাদের প্রতিশ্রুতি মোতাবেক প্রত্যেকের কাছ থেকে ৭ লাখ টাকা আদায় করে এবং জানায় বিকেল ৫টায় বিমানে তাদের ঢাকায় পাঠানো হবে। এবং সে রাতেই ১০.৪০ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটে তাদের সৌদি আরবে পাঠানো হবে। এজন্য তাদের কাছ থেকে আরও অতিরিক্ত ১৫ হাজার করে টাকা আদায় করা হয়। বিকেলে তাদের সৈয়দপুর বিমানবন্দরে নিয়ে আসার আগেই বিমানটি চলে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিত-ার একপর্যায়ে বিমানবন্দর ম্যানেজার শাহীন আহমেদ পুলিশকে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। তিনি আরও জানান, বিমানবন্দর থেকে ১৩ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর