March 15, 2026, 5:39 pm

সংবাদ শিরোনাম
রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম

ভোলার দৌলতখানে চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে পুলিশ

প্রীতম কর্মকার জয় দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের সুইজুদ্দিন হাওলাদার বাড়ী থেকে একটি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করেছে দৌলতখান থানার পুলিশ। মোটর সাইকেল মালিক সূত্রে জানাগেছে, প্রায় দেড়মাস পূর্বে ভোলা দরগাহ রোডের ফার্নিচার ব্যবসায়ী জুয়েল তার বন্ধু নয়নের কাছ থেকে একটি মোটর সাইকেল ধার নিয়ে জরুরী কাজে বাংলাবাজার যায়। জুয়েল মোটর সাইকেলটি বাংলাবাজার কুটুম বাড়ী হোটেলের সামনে রেখে কাজ সেরে এসে দেখে ওই স্থানে তার মোটর সাইকেলটি আর নেই। পরে গত দেড়মাস যাবৎ জুয়েল চুরি হওয়া মোটর সাইকেলটি ভোলার বিভিন্ন যায়গায় খোঝাখোঝির পরও উদ্ধার করতে পারে নাই। সর্বশেষ গত ২৫মে জুয়েল জানতে পারে ভোলার দৌলতখানের মধ্য জয়নগর ৭নং ওয়ার্ডের সুইজুদ্দিন হাওলাদার বাড়ীর মোঃ ছিডু (শুক্কুর) এর ঘরে তার মোটর সাইকেলটি রাখা আছে। ওই মুহুর্তে জুয়েল এ বিষয়টি দৌলতখান থানায় জানালে, এসআই ইমামের নেতৃত্বে একদল পুলিশ এসে গাড়ীটি ওই ঘর থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে পুলিশ ঘরের মালিক মোঃ ছিডুকে (শুক্কুর) জিজ্ঞাসা করলে সে জানায়, তার ছেলে মিজান ও আজম দেড় মাস পূর্বে এ মোটর সাইকেলটি তার ঘরে এনে রেখেছে। সূত্রে আরো জানাগেছে, মিজান, আজম ও তাদের একান্ত সহযোগী সবুজ দীর্ঘ দিন যাবৎ মোটর সাইকেল চুরি সহ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে ফার্নিচার ব্যবসায়ী জুয়েল মিজান, আজম ও সবুজকে অভিযুক্ত করে দৌলতখান থানায় একটি অভিযোগ পত্র দাখিল করে।

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩১মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর