বাগেরহাটে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে তার স্বজনরা। গতকাল মঙ্গলবার সকালে পরিবারের লোকজন নিজ ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। নিহত ফাতেমা উপজেলার সন্ন্যাসী গ্রামের মো. দুলাল হাওলাদারের মেয়ে। সে সন্ন্যাসী বরিশাল লতিফিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। পরিবার ও এলাকাবাসীর দাবি, ফাতেমা আক্তারের জ¦ীনের আছর ছিল। সে মাঝে মধ্যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলত। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে। মোরেলগঞ্জ থানার ওসি রাসেদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।