March 8, 2026, 1:06 am

সংবাদ শিরোনাম
জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে লালমনিরহাটে ভোর বেলার অভিযানে অনলাইন ক্যাসিনো চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৮২ সিম গঙ্গাচড়ায় মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন এমপি রায়হান সিরাজী সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করার আহ্বান আখতারের আমার কিছু হলে দায় ভরসা ও বিএনপিকে নিতে হবে’—হারাগাছ সফর ঘিরে উত্তাপ ৩১ বছর পর রায়ের ছায়া: মিঠাপুকুরের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে দু’মহিলাসহ আহত ৬

জসিম উদ্দিনঃ

pin up pinup

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার শাহপীর ফিলিং ষ্টেশনের সামনে ৩০ মে দুপুরে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে দু’মহিলাসহ ৬ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও লোহাগাড়া থানা পুলিশ এ সংবাদ নিশ্চিত করেছেন।

আহতরা হলেন টেক্সি ড্রাইভার লোহাগাড়ার আধুনগরের গর্জনিয়া পাড়ার আবদুল মালেকের পুত্র আবু তাহের (৪৫), পুটিবিলা সরইয়া গ্রামের মৃত বাঁচা মিয়ার পুত্র ফরিদুল আলম (১৫), একই এলাকার মৃত নজু মিয়ার পুত্র বাদশা মিয়া (৬০), বড়হাতিয়া হাদুর পাড়ার নাজিম উদ্দিনের পুত্র সাহেল (১৮), বড়হাতিয়ার মৃত বাঁচা মিয়ার স্ত্রী কামরুন্নাহার (৪০), মোঃ ইউনুচের স্ত্রী কহিনুর (৫৫)।

জানা যায়, আবু তাহের যাত্রী নিয়ে আধুনগর এলাকা থেকে টেক্সিসহ লোহাগাড়া বটতলী মোটর ষ্টেশনে আসছিলেন। ঘটনাস্থলে  সেনাবাহিনীর একটি ট্রাক পেট্রোলপাম্প থেকে রাস্তায় উঠে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। পরে সিএনজি অটোরিক্স ট্রাকটিকে পাশের ব্যাটারী বক্সের স্থানে ধাক্কা মারে এবং ভিতরে ঢুকে যায়। ফলে এ দূর্ঘটনা ঘটে। সবাই মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী ও সেনাবাহিনীর লোকজন তাদেরকে উদ্ধার করে লোহাগাড়া সদরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে আসেন। সেখানে আবু তাহেরের অবস্থা অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসাধীন রয়েছেন। আবু তাহেরের অবস্থা অত্যন্ত আশংকাজনক বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ। সংঘর্ষে সিএনজি চালিত টেক্সিটি ধুমড়ে-মুচড়ে গেছে। ট্রাকটি অক্ষত অবস্থায় রয়েছে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৩০মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর