মিজানুর রহমান আলগমীর সোনাগাজী (ফেনী) প্রতিনিধিঃ
পৃথক দুটি অভিযান চালিয়ে সোনাগাজী মডেল থানার পুলিশ ১৫২ পিস ইয়াবা সহ এমরান হোসেন চৌদ্দিয়া ও জোসনা আক্তার রুনা কে গ্রেফতার করেছেন।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের জনৈক লিটনের ভাড়া বাসা থেকে ১০০ পিস ইয়াবা সহ জোসনা আক্তার রুনাকে গ্রেফতার করা হয়। সে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইত কান্দি গ্রামের আবদুল হাকিম মিয়া বাড়ির মৃত মোহাম্মদ ফজলুল করিমের কন্যা। একই রাতে ৮নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের খাদ্য গুদামের সামনে থেকে ৫২ পিস ইয়াবা সহ এমরান হোসেন চৌদ্দিয়াকে গ্রেফতার করেছে। সে ব্যাপারী মো. দুলাল হোসেনের ছেলে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোয়াজ্জেম হোসেন দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যপারে সোনাগাজী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/৩০মে২০১৮/ইকবাল