February 10, 2026, 6:49 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

ভোলায় শিক্ষক পরিবারের উপর হামলা আহত ২

দৌলতখান(ভোলা) প্রতিনিধিঃ

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর ইউনিয়নের ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুল ছাত্তার এর সাথে তার সৎ ভাই ভূমিদস্যু আবদুর রব ছোকদার এর সাথে দীর্ঘ দিন জমি নিয়ে বিরোধ চলে আসছে।
এ নিয়ে বৃহস্পতিবার বিকালে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে আবদুর রব ছোকদারের নেতৃত্বে তা৫জাকির, মোশারেফ,হেলাল,রহমানসহ একটি গ্রুপ মাওলানা আবদুর ছাত্তার এর কলেজ পরুয়া ছাএ রেদোয়ান কে পিটিয়ে গুরুতর আহত করে পরে তার ডাক চিৎকারে ছাত্তার মাওলানার স্ত্রী এগিয়ে আসলে তাকে ও পিটিয়ে আহত করে, বর্তমানে আহতরা ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রহেছে।
মাওলানা আবদুর ছাত্তার জানান, আবদুর রব ছোকদার এক সময় বিএনপি’র রাজনীতি করতো, ঐ সময় রাজাপুরে তার দৌরাত্ম্যর কাছে সবাই ছিলো অসহায় কিন্তু আবার কাকতালীয় মতো আওয়ামীলীগ বনে গিয়ে ৪দলীয় জোট সরকারের আমলের মতোই দাবিয়ে বেরাচ্ছেন, স্থাণীয়রা জানান, আবদুর রব ছোকদার আসলে কি আওয়ামীলীগ করেন? না লোক দেখানো? অন্যদিকে রাজাপুরের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তি ওবায়েদুল হক বাবুল মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আবদুর ছাত্তার এর পরিবারের উপর হামলার প্রতিবাদে তীব্র নিন্দা জানান সচেতন সমাজ ও জেলার শিক্ষক নেতারা।
তারা অতিদ্রুত আবদুর রব ছোকদার গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।
এই বিষয়ে আবদুর ছোকদার গংদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাদের পাওয়া যায়নি।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর