মোঃ ইয়ামিন সরকার নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুর নবাবগন্জ উপজেলা ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় আওয়ামী লীগ নেতা আলহাজ্ব আসমান জামিলের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, কাজ না করে টাকা উত্তলন,বাচ্চাদের জন্মনিবন্ধনের
নামেএভিডেভিটের কথা বলে মোটা অংকের টাকা ঘুস গ্রহন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী বিনা মূল্যে বাড়ী নির্মানের নামে জনপ্রতি পচিশ ত্রিশ হাজার টাকা করে চাঁদা
আদায়, ভাদুরিয়া হাট চান্দিনার দোকান ঘর চাদা আদায়, বসত বাড়ির নামে ট্যাক্স এর টাকা আদায় করে আর্তসাত,দুস্তমাতা ভিজিটিং বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি,ভাতা কার্ড সচ্ছল ব্যক্তিদের মাঝে মোটা অংকের টাকা নিয়ে বিক্রি, এত সকল দুর্নিতির লিখিত অভিযোগ নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মহাদয়ের নিকট দায়ের করেছেন ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের ৯ জন সদস্য সদস্যা। এ ব্যপারে ইউপি সদস্য প্রথম প্যানেল চেয়ারম্যান মোঃ কাউছারুল ইসলাম জানান, চেয়ারম্যান তার নিজ লোক দিয়ে এ সব অপকর্ম সংগঠিত করেছন। এমন কি আমার নিজ গ্রাম শিবরামপুর কবরস্থানের গেট বাউন্ডারি ও ওয়ালের কাজ না করেই সব টাকা আত্সাত করেছেন।তাকে বার বার মিটিং অনিয়মের কথা বললে তিনি সে বিষয়ে কোন কর্নপাত করেন না বরং প্রতিবাবদকারী সদস্যকে ভয় ভিতি দেখান। অপর এক সদস্য আপিল উদ্দিন জানান, চেয়ারম্যান প্রায় সময় ঢাকায় থাকায় পরিষদের যাবতিয় কাজে মানুষ হয়রানীর শিকার হচ্ছে। সংরক্ষিত মহিলা সদস্যা শাবানা বেগম জানান, অনিয়মের প্রতিবাদ করলে তিনি আশালিন ভাষায় গালিগালাজ করেন। এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান আসমান জামিল কে মুঠো ফোনে জিঙ্গাসা করলে তিনি এসব অভিযোগ অস্বিকার করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৯মে২০১৮/ইকবাল