February 10, 2026, 6:55 pm

সংবাদ শিরোনাম
সিলেট সড়কে এক মাসে সড়ক দুর্ঘ টনায় ২৫ জনের মৃত্যু যশোরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র ও পেট্রোল বোমা উদ্ধার বেনাপোলে বিজিবির বিশেষ অভিযানে পরিত্যক্ত বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার রংপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী রায়হান সিরাজীর নির্বাচনী মহিলা সমাবেশ সড়কে নিরাপত্তা কেন প্রয়োজন ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা! চালকের সহকারী নিহত আহত চালক ভোট কারচুপির কোনো সুযোগ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচনী ফলাফল একত্রীকরণের নতুন প্রক্রিয়া কারচুপির সুযোগ তৈরি করবে-বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ঋণের বোঝা, ক্ষমতার বলয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঋণগ্রহীতা প্রার্থীরা কি আইনের ঊর্ধ্বে?

ফরিদপুরে স্বামীর মৃত্যুতে ছেলে দায়ী নয় দাবি করে স্ত্রীর সংবাদ সম্মেলন

ফরিদপুরে স্বামীর মৃত্যুতে ছেলে দায়ী নয় দাবি করে স্ত্রীর সংবাদ সম্মেলন

ডিটেকটিভ নিউজ ডেস্ক

ফরিদপুরের কমলাপুরে নিহত এটিএম রফিকুল হুদা পিন্টু দূর্ঘটনাজনিত কারণে মারা যান। তার মৃত্যুর সাথে পুত্র ফারদিন হুদা মুগ্ধ কোনভাবেই জড়িত না। সম্পত্তির লোভে আজ তাকে পরিকল্পিতভাবে পিতার হত্যাকারী বানানো হয়েছে। ষড়যন্ত্রের বলি হয়ে তার সম্ভাবনাময় জীবন নষ্ট হতে চলেছে। মিথ্যা মামলা থেকে নিস্কৃতি দিয়ে মুগ্ধু’র জীবন রক্ষা জরুরী। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন নিহত রফিকুল হুদা পিন্টুর স্ত্রী সিলভিয়া হুদা আলো। ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ওই দূর্ঘটনায় নিহত হন রফিকুল হুদা পিন্টু। সংবাদ সম্মেলনে সিলভিয়া হুদা আলো লিখিত বক্তব্যে বলেন, এ দূর্ঘটনায় আমার স্বামী মারা যান। অথচ আমাদের সাথে কোনরকম আলোচনা ছাড়াই আমার স্বামীর ভগ্নিপতি আকরামউদ্দিন আহমেদ মুগ্ধকে পিতার হত্যাকারী সাজিয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৭ তারিখ- ২১ সেপ্টেম্বর ২০১৬। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, তিব্র মশার কারণে কয়েল জে¦লেছিলাম। ঘরের আলনার নিচে কাপড় রাখা ছিল। ফ্যানের বাতাসে তাতে আগুন ধরতে পারে। হঠাৎ আমি র্ফ র্ফ শব্দ শুনে দেখি আগুন জ¦লছে। এরপর মুগ্ধ আর আমি সেখানে প্রথম আগুন নেভাতে যাই। কয়েক মিনিট পর আমার স্বামী সেখানে আসেন এবং আগুন নেভাতে এগিয়ে গেলে তার পরনের লুঙ্গিতে আগুন ধরে যায়। এ সময় সে দৌড়ে নিচে নেমে গেলে ভাগ্নে নর্ঝির তাকে একটি কাঁথা জড়িয়ে আগুন নেভান। আকরাম উদ্দিনতো ঘটনার সময়ে সেখানে উপস্থিত ছিলেনই না এ প্রশ্ন রেখে তিনি বলেন, কার নিকট থেকে জেনে আকরাম উদ্দিন মামলার অভিযোগ করলেন? আর ওই ঘটনায় আমি এবং পুত্র মুগ্ধও অগ্নিদগ্ধ হই এবং ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি হই। অথচ এজাহারে সে কথা এড়িয়ে যান কেনো? তিনি কার নিকট থেকে জানলেন আমার স্বামীর হাতে সিগারেট ছিলো? মুগ্ধ কখনোই তার পিতাকে মোটর সাইকেল কিনে দিতে বলেনি। অথচ তাকে কে বললো মুগ্ধ’র সাথে মোটর সাইকেল কেনা নিয়ে বাদানুবাদ হয়েছে? এ থেকেই বোঝা যায় তার অসৎ উদ্দেশ্য ছিলো। সম্পত্তি গ্রাসের উদ্দেশ্যে তিনি মুগ্ধ’র বিরুদ্ধে ষড়যন্ত্রমুলকভাবে এ মামলাটি দায়ের করেছেন। এসময় সিলভিয়া হুদা অভিযোগ করে বলেন, ভগ্নিপতি আকরাম উদ্দিনের নিকট আমার স্বামী ২ লাখ টাকা পেতেন। এই টাকা ফেরত দেয়ার জন্য দূর্ঘটনার মাত্র এক সপ্তাহ আগেও চাপ দিলে তাদের মাঝে বাদানুবাদ হয়। এতে আকরাম সাহেব ক্ষুব্ধ হন। ৭৫ বছর বয়সী বয়োবৃদ্ধ আকরাম উদ্দিন ঠিকমতো চোখে দেখতেন না, কানেও শুনতেন না। এ দূর্ঘটনার পর তার ক্ষোভেরই বহি:প্রকাশ ঘটিয়েছেন আকরাম উদ্দিন। সিলভিয়া হুদা মিথ্যা মামলা থেকে তার পুত্র মুগ্ধ’র নিস্কৃতি কামনা করেন। উল্লেখ্য, গত ২৩ এপ্রিল পুলিশ মুগ্ধকে আটক করেছে। গ্রেফতারের পর তাকে ঢাকা থেকে এনে যশোরের শিশু সংশোধনাগারে নেয়া হয়। তবে মামলার শুনানির জন্য তাকে বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে রাখা হয়েছে। মামলার বাদি আকরাম উদ্দিন আহমেদ গত বছর মৃত্যুবরণ করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর